ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শেষ ওভারের রুদ্ধশ্বাস জয়ে সিপিএল জিতলো গেইল- ব্রাভোরা
নতুন চ্যালেঞ্জ নিতে তারকাখচিত ত্রিনবাগো নাইট রাইডার্স ছেড়ে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে নাম লিখিয়েছিলেন ডোয়াইন ব্রাভো।সঙ্গে নিয়েছিলেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইলকেও।চ্যালেঞ্জটি তারা দুজন শেষ করলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জেতার মধ্য দিয়েই।
ফাইনালের নায়ক ব্যাটসম্যান বনে যাওয়া বাঁহাতি পেসার ডমিনিক ড্রেকস।ম্যাচটিতে আগে ব্যাট করে ১৫৯ রানের সংগ্রহ পেয়েছিল সেইন্ট লুসিয়া। এ রান তাড়া করতে নেমে বিপদে পড়েছিল সেইন্ট কিটসও। হাসেনি এভিন লুইস, ক্রিস গেইলদের ব্যাট। জশুয়া ডা সিলভা, শেরফান রাদারফোর্ডরা স্রেফ চেষ্টাই করতে পেরেছেন,পারেননি দলকে নিরাপদ স্থানে নিতে।শেষমেশ ড্রেকসের ব্যাটে এসেছে জয়।
একটা সময় জয়ের ৩৭ বলে প্রয়োজন ছিল ৬৫ রান। কিন্তু হাতে মাত্র ৫ উইকেট। সেখান থেকে ফাবিয়ান অ্যালেনকে নিয়ে ২৬ বলে ৪৪ রান যোগ করেন ড্রেকস। জয়ের জন্য ২১ রান বাকি থাকতে আউট হওয়ার আগে ১৮ বলে ২০ রান করেন অ্যালেন। একই ওভারে সাজঘরে ফেরেন ২ বলে ৫ রান করা শেলডন কটরেল।
শেষ ওভারে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৯ রানের।ড্রেকস তখন অপরাজিত ১৯ বলে ৪০ রান নিয়ে।কিন্তু প্রথম চার বলে মাত্র ৪ রান খরচ করেন ডানহাতি পেসার কেসরিক উইলিয়ামস।ফলে শেষ ২ বলে বাকি ৫ রান।পাল্লা তখন ঝুলছিল সেইন্ট লুসিয়ার দিকেই তবে ড্রেকসে সেটা হতে দেন নি।শেষ দুই বলে ৫ রান করে দল কে জিতিয়েই মাঠ ছাড়েন।ম্যাচসেরার পুরষ্কার উঠেছে ড্রেকসের হাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)