ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আইপিএলেও মেন্টর ধোনি, কটাক্ষ করে যা বললেন গম্ভীর
চেন্নাইকে তিনবার শিরোপা জিতিয়েছেন আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ধোনি। ব্যাটসম্যান হিসেবেও চেন্নাইকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি। কিন্তু ধোনির বর্তমান বয়স ৪০। আইপিএলের প্রথম লেগে ছয় বা সাত নম্বরে, এমনকি আরও নিচে নেমে ব্যাটিং করতে দেখা গেছে তাকে।
কখনও কখনও স্যাম কারানের পরেও ব্যাটিং করতে দেখা করতে গেছে ধোনিকে। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে এতো নিচে ব্যাটিং করতে দেখে খানিকটা কটাক্ষ করেছেন তার সাবেক সতীর্থ গম্ভীর। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের মেন্টর হিসেবে দেখা যাবে ধোনিকে।
চেন্নাইয়ে ধোনির ভূমিকা প্রসঙ্গে গম্ভীর বলেন, 'এম এস এমন একজন ক্রিকেটার ছিল যে কিনা ৪-৫ নম্বরে ব্যাটিং করতে নামত। প্রথম লেগে আমরা দেখেছি, সে সাধারণত ৬ বা ৭ নম্বরে ব্যাটিং করে। এমনকি স্যাম কারানকেও সে তার আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এর মূল কারণ হচ্ছে, সে মেন্টর এবং উইকেটরক্ষক হিসেবে খেলতে চাচ্ছে; যে শুধু নেতৃত্ব দেবে এবং উইকেটের পেছনে দাঁড়াবে।'
২০১৯ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০২০ সালে। ২০১৯ সালের পর আইপিএল ছাড়া আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেননি ধোনি। আইপিএলেও ব্যাট হাতে স্বাচ্ছন্দ্যে খেলতে দেখা যায়নি তাকে।
গম্ভীর আরও বলেন, 'যখন ৮-১০ বল খেলা দরকার তখন সে উইকেটে যাবে এবং বাকিদের সঙ্গ দেবে। এটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। কেননা আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। আইপিএল খুবই কঠিন। এটা সিপিএল বা অন্য কোনো লিগের মতো নয়। আইপিএলে আপনি সেরা বোলারদের মোকাবেলা করবেন। আইপিএলে চেন্নাইয়ের ভালো করতে হলে তাদের টপ অর্ডারকে পারফর্ম করতে হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)