ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া: পিসিবির দেয়া প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির
মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিসের সাথে ব্যক্তিগত সমস্যার জের ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। এই কোচিং প্যানেল পদত্যাগ করলে তিনি আবার ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অবসরের সময়েই। ফলে মিসবাহ ও ওয়াকার পদত্যাগ করার পরে আমিরের ফেরার জোর গুঞ্জন উঠেছিল।
আসন্ন মৌসুমের জন্য আমিরকে ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও রেখেছিল পিসিবি। মোট ১৯১ জনের নাম তালিকাভুক্ত করা হয়। আমিরকে রাখা হয়েছিল এ ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির খেলোয়াড়দের মাসিক বেতন ১ লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি। এ ক্যাটেগরিতে আমিরসহ মোট ৪০ জনকে রাখে পিসিবি। সর্বোচ্চ আড়াই লাখ রুপি বেতনে এ প্লাস ক্যাটেগরিতে আছেন ১০ জন।
ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি তালিকায় যে তার নাম আছে তা জানতেনই না আমির। জানার পরেই পিসিবির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিয়েছে সরিয়ে নিয়েছেন এই পেসার।
আমির বলেন, “আমি জানতাম না যে এই তালিকায় আমার নাম আছে। আমি পিসিবির কাছে অনুরোধ করব আমার জায়গায় একজন জুনিয়র ক্রিকেটারকে চুক্তিতে রাখার জন্য যেন সে উপকৃত হতে পারে এবং তার পরিবারকে সহায়তা করতে পারে। আমি ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছি না তবে এই জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। এখন আন্তর্জাতিক ক্রিকেটও খেলব না আমি।”
“আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটই না খেলি তাহলে আমাকে ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে রাখার মানে কী! এই চুক্তির প্রস্তাব দিয়ে তারা আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু সেটা হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের চুক্তি তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার আগে পিসিবির উচিত ছিল আমার সাথে যোগাযোগ করা। পিসিবিতে অনেক শিক্ষিত মানুষ থাকলেও তারা এখনো বোকার মতো কাজ করছে। তারা হয়ত মেনে নিতে পারেনি যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)