ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : মেসি ও নেইমারদের ক্লাব পিএসজিকে ‘প্রতারক’ বললেন লা লিগার সভাপতি
কারণ, ফরাসি ক্লাবটি বেতন বাবদ যতটা খরচ করে তা ফেয়ার প্লের নিয়ম মানলে অসম্ভব বলে মনে করেন তেবাস।
তেবাসের মতে, আর্থিক দিক থেকে রিয়াল ভালো অবস্থায় থাকলেও ব্যয়ের ক্ষেত্রে তারা কখনোই পিএসজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। লা লিগার এক অনুষ্ঠানে বুধবার এসব কথা বলেন তিনি।
“আমি আগেও বলেছি, স্প্যানিশ ফুটবল ভেঙে পড়বে না। রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনাও না। ইউরোপে অন্তত ৮০ শতাংশ ক্লাব আছে যাদের আর্থিক অবস্থা খুব নাজুক।”
“রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, আমি মনে করি তারা এমন একটি ক্লাব যারা খুব দক্ষতার সঙ্গে তাদের বেতন বাবদ ব্যয়ের (কমানোর ক্ষেত্রে) বিষয়টি মহামারীতে সবচেয়ে ভালোভাবে সামাল দিয়েছে। (ব্যয় কমানোর কারণে) তারা এখন যেভাবে চায় সেভাবেই সবকিছু করতে পারে।”
গত কয়েক বছরে খেলোয়াড় বিক্রি থেকে বেশ আয় করেছে রিয়াল। গত গ্রীষ্মের দলবদলে পিএসজি থেকে কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের সফলতম দলটি। এজন্য মাদ্রিদের দলটি ১৮ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে গণমাধ্যমের খবর। শেষ পর্যন্ত অবশ্য তাদের প্রচেষ্টা সফল হয়নি।
অন্যদিকে, গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি, তারকা সেন্টার-ব্যাক সের্হিও রামোস, প্রতিভাবান রাইট-ব্যাক আশরাফ হাকিমি, মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম ও গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে টানে পিএসজি। নেইমার, এমবাপেরা আছেন আগে থেকেই। ২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টেনেছিল প্যারিসের দলটি। তেবাস তুলে ধরলেন পিএসজির ব্যয়ের বিষয়টি।
“তারা (রিয়াল) কখনো পিএসজির মতো হতে পারবে না, কারণ পিএসজি প্রতারণা করে। তাদের বেতন বাবদ খরচ ৬০ কোটি ইউরোর (বাৎসরিক) কাছাকাছি, যা অসম্ভব। রিয়াল মাদ্রিদও রাষ্ট্রীয় ক্লাব নয়, তাই এটা সম্ভব নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)