ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
২৫ জন ক্রিকেটারকে টপকে নতুন আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে নাসুম আহমেদ
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। ৪র্থ ম্যাচে খেললেও উইকেটশুন্য থাকা সাকিব রান করেছিলেন ৮।
তাই শীর্ষে থাকা মোহাম্মদ নবির সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান (-১০)।
এদিকে শেষ ম্যাচ না খেললেও ৪র্থ ম্যাচে ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। রেটিং পয়েন্ট কমলেও বোলারদের তালিকায় আগের মত ৯ নম্বরে আছেন সাকিব।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টম ল্যাথামের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরা হওয়া নাসুম আহমেদ ক্যারিয়ার সেরা ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ১৫ নম্বরে। নাসুম এগিয়েছেন ২৫ ধাপ।
৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন আরেক স্পিনার মেহেদী হাসান, এগিয়েছেন ৪ ধাপ। মোহাম্মদ সাইফউদ্দিনের অবস্থান ৩৪ নম্বরে, ৩৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭ নম্বরে আছেন শরিফুল ইসলাম।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যান-
১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮৪১
২. বাবর আজম (পাকিস্তান)- ৮১৯
৩. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৩৩
৪. ভিরাট কোহলি (ভারত)- ৭১৭
৫. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭০০
৬. লোকেশ রাহুল (ভারত)- ৬৯৯
৭. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৬৯২
৮. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৬৭১
৯. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬৪
১০. হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)- ৬৩৬।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ বোলার-
১. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৭৫
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭৪৭
৩. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৮৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭
৬. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৪৯
৭. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৪৮
৮. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬২৬
৯. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬১১
১০. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬০৫
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৭৫
৩. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৪. খাওয়ার আলি (ওমান)- ১৫৯
৫. রোহান মোস্তফা (সংযুক্ত আরব আমিরাত)- ১৫২।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)