ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্ত্রীর ইচ্ছাপূরণ, ও ভক্তদের দারুন সুখবর দিলেন নাসির
এবার নতুন করে স্ত্রী তামিমা তাম্মির ইচ্ছাপূরণের জন্য জাতীয় দলে ফেরার চেষ্টায় নেমেছেন একসময়কার মি. ফিনিশারখ্যাত নাসির। গত ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির। বিয়ের পর তার স্ত্রী জানিয়েছিলেন, তার ইচ্ছা হলো নাসির আবার জাতীয় দলে ফিরুক।
করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর হারিয়ে গেছে দেশের ঘরোয়া ক্রিকেট থেকে। নিয়মিত সূচিতে হয়নি কিছুই। তবে আগামী মাসে হতে চলেছে দীর্ঘ পরিসরের ক্রিকেট জাতীয় লিগ। স্ত্রীর ইচ্ছাপূরণে ঘরোয়া ক্রিকেটের এসব টুর্নামেন্টে ভালো করার মাধ্যমেই জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন নাসির।
বুধবার মিরপুরের একাডেমি ভবনের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে, প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে নাসিরের স্ত্রীর সেই ইচ্ছার ব্যাপারে। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।’
প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলে না থাকলেও, নাসিরের ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার জন্য হলেও জাতীয় দলে ফিরতে চান নাসির। ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরও দোয়ার আর্জি জানিয়েছেন এ অলরাউন্ডার।
তিনি বলেছেন, ‘তাদের (ভক্তদের) ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফেরার মাধ্যমে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো।’
ফেরার জন্য কী কী করছেন জানতে চাওয়া হলে নাসির বলেন, ‘ফেরার জন্য আসলে ট্রেনিংয়ের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাবো। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)