ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল
চলতি বছরের ১ অক্টোবর থেকে মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ। পাঁচ দেশের এ টুর্নামেন্টে যাওয়ার আগে কিরগিজস্তান তিনজাতি টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য দুই প্রতিপক্ষ ফিলিস্তিন এবং কিরগিজস্তানের বিপক্ষে দুই ম্যাচে ছয় গোল হজম করে বাংলাদেশ। নতুন ফর্মেশনে মাঠে নেমে দুই ম্যাচেই খেই হারিয়ে ফেলেছিল। বিপরীতে প্রতিপক্ষের জালে মাত্র এক গোল দিতে পেরেছিল বাংলাদেশ।
ফিলিস্তিনের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম ম্যাচের আগে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছিলেন, বাংলাদেশ নতুন এক ফর্মেশনে মাঠে নামবে। তবে মাঠে পুরোনো ফর্মেশনে কোনো ধরনের প্রভাবই রাখতে পারেনি দল।
নতুন ফর্মেশনের বিষয়ে জামাল ভূঁইয়া জানিয়েছেন, তিনজাতি টুর্নামেন্টে মূলত দল খেলতে পারে কিনা তা পরীক্ষা করেছেন। তবে ভবিষ্যতে এ ফর্মেশনে দল খেলবে না বলেও জানান তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘তিনি (কোচ) মনে করছেন এ ফর্মেশনে হবে না কারণ কোনো টিম যখন রক্ষণাত্মক খেলে তখন অন্য দলগুলো ৪-৩-৩ অথবা ৪-৫-১ খেলে। সেখানে আমরা ৩-৪-৩ খেলেছি। তাই এ ফর্মেশন বাদ দিয়ে আমাদের মূল ফর্মেশনে ফিরে আসবো।’
এছাড়াও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজের ভাবনার কথাও জানান জামাল। তিনি জানান, সাফের দল তুলনামূলক কম শক্তিশালী হওয়ায় বাংলাদেশের সামনে ফাইনাল খেলার সুযোগ আছে।
সাফ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘ফাইনাল খেলতে আমাদের ১০ পয়েন্ট লাগবে। আমাদের সামনে এ সুযোগ আছে। আমরা কিরগিজস্তান ও ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলে এসেছি। ওরা র্যাঙ্কিংয়ের উপরের দল এবং শক্তিশালী। সাফের দল তুলনামূলক কম শক্তিশালী। সেদিক থেকে আমাদের সামনে সুযোগ আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)