ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসির অভাব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বার্সেলোনা
গোটা ম্যাচ জুড়ে বায়ার্নের গোলপোস্ট বরাবর একটা শটও মারতে পারেনি দলটা, গোল করা তো দূরে থাকুক। চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে গ্রুপপর্বের প্রথম ম্যাচে কখনও হারেনি বার্সেলোনা, আজ সে রেকর্ডটাও আর রইল না।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গিয়ে ৩-০ গোলে জিতে ফিরেছে জার্মান জায়ান্ট বায়ার্ন। টুর্নামেন্টের গত আসরে নিরপেক্ষ ভেন্যু বেনফিকার মাঠে ৮-২ গোলে জিতেছিল তারা। এবার সেই পরাজয়ের প্রতিশোধের মিশনে নেমেও জিততে পারলো না বার্সা।
দীর্ঘ ২২ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হারলো কাতালান ক্লাবটি। এর আগে ১৯৯৭-৯৮ মৌসুমে নিউক্যাসলের কাছে ৩-২ গোলে হেরেছিলো তারা। সেবার বাদ পড়ে গিয়েছিল গ্রুপপর্ব থেকেই। এবার বায়ার্নের বিপক্ষেও হজম করলো ৩ গোল; তবে দিতে পারেনি একটিও।
স্বাগতিক দল বার্সেলোনা হলেও, পুরো ম্যাচজুড়ে একচ্ছত্র আধিপত্য ছিলো বায়ার্নের। সারা ম্যাচে মাত্র ৫টি শট নিতে পেরেছে বার্সেলোনা, একটিও ছিলো না লক্ষ্যে। অন্যদিকে ১৭টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রাখে বায়ার্ন। যার তিনটিতে মেলে গোল।
ম্যাচের ৩৪ মিনিটের সময় প্রথম গোলটি করেন থমাস মুলার। ডি-বক্সের বাইরে থেকে শট নেন মুলার। বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার গায়ে লেগে দিক পাল্টে বল চলে যায় জালে, কিছুই করার ছিলো টের স্টেগানের। এর ১৫ মিনিট আগে লেরয় সানের একটি শট, একইভাবে জালে জড়ানোর মুখে দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দিয়েছিল বার্সা গোলরক্ষক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)