ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : সৌদি গামী প্রবাসীদের জন্য জরুরী ঘোষণা
তবে সম্প্রতি সৌদি আরব সরকার জানিয়েছে চীনের সিনোফার্মের ভ্যাকসিন যারা নিয়েছে তারাও দেশটিতে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে দেশটিতে অনুমোদিত ভ্যাকসিনগুলোর মাঝে যেকোনো একটির বুস্টার ডোজ নিতে হবে তাদের। এক্ষেত্রে তাদের বুস্টার ডোজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিনের সঙ্গে সিনোফার্ম এবং সিনোভ্যাককে যুক্ত করেছে সৌদি আরব সরকার। চীনের ভ্যাকসিন নিলে দেশটিতে যাওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, তারা সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ করা ব্যক্তিদের সে দেশে প্রবেশের সুযোগ দিতে পারে। তবে সেক্ষেত্রে দেশটিতে ইতোমধ্যে অনুমোদিত হয়ে থাকা চারটি ভ্যাকসিনের যেকোনো একটির বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। অর্থাৎ যারা চীনের ভ্যাকসিন নেবেন, তাদের একটি অতিরিক্ত ডোজ নেওয়া লাগবে।’
‘বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। ইতোমধ্যেই আন্তঃমন্ত্রণালয় সভায় এটি নিয়ে আলাপ হয়েছে। বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হবে’— বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
ইমরান আহমেদ বলেন, ‘আমাদের দেশে ঢাকার বাইরে বেশি দেওয়া হয়েছে সিনোফার্মের ভ্যাকসিন। যদি তাদের মাঝে কেউ সৌদিআরবগামী হয়ে থাকেন তবে বিবেচনা করে তাদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে তাদের পাসপোর্ট, টিকিট এবং ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।’
এর আগে, ৬ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সারাবাংলাকে বলেন, ‘সৌদি আরবে চারটি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। সেগুলো হলো ফাইজার বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, মডার্না ও জনসনের ভ্যাকসিন। এখন যারা সৌদি আরব যাবে তাদের এই চারটির যেকোনো একটির প্রাপ্যতা সাপেক্ষে বুস্টার ডোজ নিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল