ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অধিনায়ক মরগানকে নিয়ে সমালোচনা করলো কেকেআর সতীর্থ
প্রথম পর্বে কূলদ্বীপ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ভারতের তুলনায় কম স্পিন বান্ধব সংযুক্ত আরব আমিরাটের পিচ। দ্বিতীয় পর্বে একাদশে সুযোগ মিলবে কি না তাও জানেন না। অনিশ্চয়তা মাথায় রেখেই মরগানের সমালোচনায় মুখর হলেন তিনি।
ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে মরগানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইপিএলের দলে ভারতীয় ও বিদেশি অধিনায়কের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘বিরাট পার্থক্য। আমি জানি না ইয়ন মরগান আমাকে কীভাবে দেখে! এসব ক্ষেত্রে যোগাযোগে একটা ব্যবধান তৈরি হয়ে যায়।’
কেন এই ব্যবধান বা পার্থক্য, তাও খোলাসা করেছেন কূলদ্বীপ। তারকা এই স্পিনার বলেন, ‘কোনো ভারতীয় অধিনায়ক থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়- কেন আমাকে খেলানো হচ্ছে না। ধরা যাক রোহিত শর্মা অধিনায়ক। তাহলে আমি তাকে গিয়ে খোলা মনে জিজ্ঞাসা করতে পারি যে কীভাবে আরও উন্নতি করা যায় বা দলে আমার ভূমিকা কী।’
কূলদ্বীপের দাবি, অধিনায়ক মরগানের কোনো সমর্থনই পাননি তিনি। তাঁর ভাষায়, ‘অধিনায়ককে আগ্রহ দেখাতে হবে যে, উনি আমার থেকে কী চাইছেন। মরগানের ক্ষেত্রে এটা হয় না। মনে হয় যেন আমার দক্ষতার ওপর দলের কোনো আস্থাই নেই। যখন দলে অনেক বিকল্প থাকে তখন এটাই হয়। কেকেআরে এখন অনেক স্পিনার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ