ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শুধুমাত্র ‘কমিটমেন্ট রাখতে’ খেলতে চান তামিম
ফ্র্যাঞ্চাইজি এই আসরে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন তামিম। সব ঠিক থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর রাতে তিনি রওনা হবে নেপালের উদ্দেশে।হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে এখন পুনর্বাসন চলছে তামিমের। ফিটনেস নিয়ে কাজ চলছে, টুকটাক ব্যাটিংও শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, নেপালের এই লিগে নিজের অবস্থা পরখ করার সুযোগ নিতে চান তিনি।
“এই টুর্নামেন্ট আমার কাছে আসলে ছিল বিশ্বকাপ প্রস্তুতি। বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে আগে থেকেই সেভাবে ঠিক করে নিয়েছিলাম। ভেবেছিলাম, এতদিন মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপের আগে এখানে কিছু ম্যাচ খেলতে পারলে ভালো প্রস্তুতি হবে।”
“এখন যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে না, আমি যাচ্ছি মূলত কমিটমেন্ট রাখতে। ওদেরকে কথা দিয়েছিলাম, খুব আশা নিয়ে তারা অপেক্ষা করছে। আমাদের মেডিকেল বিভাগের সঙ্গেও কথা বলেছি। আমার পায়ের অবস্থা বোঝার একটা ভালো সুযোগ হবে এই লিগে।”
এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স দলে খেলবেন তামিম। টুর্নামেন্ট চলবে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর। তিনি পৌঁছবেন শুরুর আগের দিন। প্রস্তুতির সবটুকু তাই দেশ থেকেই নিয়ে যাবেন। বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজ শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন বলে জানালেন তিনি।এভারেস্ট প্রিমিয়ার লিগের এটি চতুর্থ আসর। এই আসর হওয়ার কথা ছিল ২০১৯ সালে। তিন দফায় পিছিয়ে তা হতে যাচ্ছে এবার।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ছাড়া ক্রিস গেইল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, কেভিন ও’ব্রায়েন, মোহাম্মদ শাহজাদ, ডোয়াইন স্মিথদের খেলার কথা রয়েছে এবারের আসরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)