ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুশফিক রিয়াদসহ একাধিক নতুন মুখ নিয়ে ২২ সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো মোহামেডান
দীর্ঘদিন ধরেই শিরোপার স্পর্শ পাচ্ছে না মোহামেডান। প্রায় এক যুগ আগে জিতেছে লীগ শিরোপা তার থেকেও বড় কথা লিস্ট এ ক্রিকেটে যুক্ত হওয়ার পর এখনও শিরোপার স্পর্শ করতে পারে নি তারা। প্রতিবার ভালো দল গড়ার চেষ্টা করলেও লড়াই করতে পারে নি অন্যসব দলের সাথে।
তাই এবার তাদের গোছানো দল যে শিরোপার জন্যই মাঠে নামছে তা আর বলার অপেক্ষা রাখে না। সাকিব আল হাসান ঠিকই আছেন দলের সাথে।
গত আসরে আবাহনীর বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান যার এল.বি.ডব্লিউ নিয়ে স্ট্যাম্পে লাথি দেন, এবার সেই মুশফিকুর রহিমও রয়েছেন মোহামেডানের দলেই। যদিও সেই কাণ্ডে সাকিবের সাথে মুশফিকের কোন ঝামেলা ছিল না কিংবা তাদের মধ্যে কথা কাটাকাটিও হয় নি।
এবার তাদের তারকায় ঠাসা দলের পঞ্চপাণ্ডবের মধ্যে ৩ জনই রয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদও আছে মোহামেডান স্কোয়াডে। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছে তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার ও নাজমুল হাসান অপু। এছাড়াও আছে ঘরোয়া ক্রিকেটে পরিক্ষিত পারভেজ ইমন, আরও আছে সোহরাওয়ার্দী শুভ ও রনি তালুকদার।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লীগের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে আগামী বছর, তারিখ এখনও ঠিক হয় নি।
একনজরে মোহামেডানের ২২ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড :
পারভেজ হোসেন ইমন, মাজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম, ইপ্পন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ