ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
একসাথে মাঠে নামবেন মেসি-নেইমার-এমবাপে
লিগ ম্যাচে দলে না থাকলেও আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে দলে থাকবেন তারা। ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি ক্লাবটির আর্জেন্টাইন কোচ মারিসিও পচেত্তিনো।
আগামী বুধবার ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে খেলবে পিএসজি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত একটায়।
মেসি ও নেইমার না খেললেও নবাগত ক্লেরমন্তের বিপক্ষে বড় জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেন আন্দার হেরেরা। প্যারিসিয়ানদের অপর দুই গোলদাতা হলেন কিলিয়ান এমবাপে ও ইদ্রিসা গে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে পচেত্তিনো জানান, “তারা (মেসি ও নেইমার) শুক্রবার রাতে প্যারিসে ফিরেছে ও আজ (শনিবার) অনুশীলন শুরু করেছে। আমি খুশি। কারণ, তারা ক্লান্ত হলেও তাদের শারীরিক কোনো সমস্যা নেই। তারা বুধবারের ম্যাচে থাকবে।”
ফ্রেঞ্চ লিগে পিএসজির প্রথম তিন ম্যাচে ছিলেন না নেইমার। গত মাসের শেষদিকে রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেন তিনি। সেদিনই প্রথমবারের মতো পিএসজির জার্সিতে খেলতে দেখা যায় লিওনেল মেসিকেও। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নেমেছিলেন নেইমারের বদলি হিসেবে।
মেসি, নেইমার ও এমবাপে- সময়ের সেরা তারকাদের তিন জন পিএসজিতে থাকলেও এখনও তাদেরকে একসঙ্গে মাঠে দেখার আকাঙ্ক্ষা রয়ে গেছে ফুটবলপ্রেমীদের। চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ামের দল ব্রুজের বিপক্ষে ভক্ত-সমর্থকদের সেই অপেক্ষার অবসান হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)