ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন করে সুখবর পেলো মুস্তাফিজ
তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।
আইপিএলে অংশ নিতে রোববার মধ্যরাতে দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব রওয়ানা করলেও পেসার মুস্তাফিজুর রহমানের অপেক্ষা বেড়ে যায়।
এবার আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আর মুস্তাফিজ। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজের ঠিকানা রাজস্থান রয়্যালস।
দুজনেরই এক সঙ্গে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু সাকিব চলে গেলেও মুস্তাফিজ এখনো যেতে পারেননি ভিসা জটিলতার কারণে।
তবে ভিসা জটিলতা কাটিয়ে উঠেছে মুস্তাফিজ। এখন অপেক্ষা শুধু টিকেটের জন্য। সেটি নিশ্চিত হলে আজ রাতেই দেশ ছাড়ার কথা রয়েছেন মুস্তাফিজুর রহমানের।
রোববার বাংলাদেশ সময় রাত ১.৪০টায় ঢাকা ছাড়েন সাকিব। ১৯ সেপ্টেম্বর আইপিএল পুনরায় শুরু হলেও তার দল কলকাতা মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এবারের আইপিএলের প্রথম পর্বে সাকিবের পারফরম্যান্স অবশ্য সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট।
সাকিব হতাশ করলেও আইপিএলে গিয়ে ছন্দ খুঁজে পান কাটার স্পেশালিস্টের তকমা পাওয়া মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ