ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, পাকিস্তানের বাংলাদেশ সফর চূড়ান্ত করার জন্য কাজ করছে দুই দেশের ক্রিকেট পরিচালনা বিভাগ। পাকিস্তান জাতীয় দল সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৫ সালে।
এরপর বাংলাদেশের পাকিস্তান সফরে না যাওয়ার ইস্যুতে একাধিকবার বেঁকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোর পথে বড় ভূমিকা ছিল ২০২০ সালে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের। এবার বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই খেলবে পাকিস্তান।
সুজন বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’ শুধু পাকিস্তান সফর নয়, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ কাজ করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও।
সুজন জানান, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)