ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : দায়িত্ব পেয়েই ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে মুখ খুললেন রমিজ রাজা
এরপর বেশ কয়েকবার দ্বিপক্ষীয় সিরিজের সম্ভাবনা তৈরি হলেও আলোর মুখ দেখেনি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রমিজ রাজা। নতুন প্রেসিডেন্টের কাছে অনেকেই আশা করছিলেন তার আমলেই অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ।
কোন ধরণের মিথ্যা আশ্বাস না দিয়েই পিসিবির নতুন প্রেসিডেন্ট সোজা-সাপ্টা জানিয়ে দিলেন, বর্তমানে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব নয়। আর এই সিরিজটি আয়োজনে তাড়াহুড়াও করতে চায় না পিসিবি।
রমিজ বলেন, ‘বর্তমানে এটি অসম্ভব, কারণ দুই দেশের ক্রিকেটীয় আদর্শ এখন রাজনীতি অনেকটাই গ্রাস করে নিয়েছে। এখন এটি নিয়ে অত তাড়াহুড়া করতে চাই না। কারণ আমাদের এখন শুরুতেই ঘরোয়া এবং স্থানীয় ক্রিকেটের দিকে নজর দিতে হবে।’
এদিকে ৬ সেপ্টেম্বর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিন বিকেলেই পাকিস্তান দলের প্রধান কোচের পদ থেকে মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করেন।
এরপর নিউজিল্যান্ড সিরিজের জন্য আন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় সাকলাইন মুস্তাক ও আব্দুল রাজ্জাককে। সোমবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তান ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডারকে কোচিং প্যানেলে যুক্ত করেছে। তারা দায়িত্ব পেয়েছেন শুধু বিশ্বকাপের জন্য।
যদিও পাকিস্তান দলে তাদের ভূমিকা কি হবে সেটা এখনও খোলাসা করে কিছু বলেনি পিসিবি। এই দুজনের নিয়োগ নিশ্চিত করেছেন রমিজ। পাকিস্তানের ক্রিকেট নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা রয়েছে এই সাবেক অধিনায়কের। আগামী ৩ বছরের জন্য তিনি নিজের কর্ম পরিকল্পনা সাজাচ্ছেন।
রমিজ এই দুই কোচের নিয়োগ প্রসঙ্গে বলেছেন, ‘আমি ভারননের সম্পর্কে জানি এবং সে শীর্ষ স্থানীয় দলগুলোর বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমি মনে করি তারা দুজন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুনভাবে পাকিস্তানের পারফরম্যান্সে উন্নতি করতে সাহায্য করবে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)