ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহামেডানে যোগ দিলেন এক ঝাক তারকা ক্রিকেটার

২০২১ সেপ্টেম্বর ১৩ ১৭:০৮:৫১

মোহামেডানে যোগ দিলেন এক ঝাক তারকা ক্রিকেটার

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটাররা।

আগামী মৌসুমের প্রিমিয়ার লিগেও মোহামেডানেই থাকছেন এ দুজন। তাদের সঙ্গে নতুন করে যোগ দিচ্ছেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজরা।

সেই অনুযায়ী রোববার রাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের উপস্থিতিতে মোহামেডান ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এ তারকা ক্রিকেটাররা।

এসময় উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক মাহবুব আনাম ও এজিএম বিকাশ। আইপিএল খেলতে দুবাই চলে যাওয়া সাকিব আল হাসান দেশে ফিরে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত