ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন প্রিমিয়ার লিগে একই ক্লাবে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ
দীর্ঘদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করা দেশের সেরা কোচদের একজন মোহাম্মদ সালাউদ্দিনকে দেখা যাবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ডাগআউটে। তবে শুধু কোচরাই না, ক্রিকেটাররাও এরই মধ্যে পছন্দের দল বেছে নিচ্ছেন।
এরইমধ্যে এখন পর্যন্ত সেরা দল গড়ার দ্বারপ্রান্তে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। বলা যায় তারার হাট বসাচ্ছে জৌলুস হারানো মোহামেডান।
গত মৌসুমে আইপিএল ফেরত সাকিব আল হাসানকে দলে নিয়ে চমক দিয়েছিল মোহামেডান। ক্লাবটিতে এ বছর এসেছে নির্বাচিত নতুন কমিটি। এরপরই যেন প্রাণ ফিরে পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের ঘরোয়া ক্লাব ক্রিকেট ইতিহাসে স্মরণকালের সেরা দল গড়তে যাচ্ছে মোহামেডান। গত মৌসুমের দল থেকে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শুভাগত হোমকে দলে ধরে রেখেছে ক্লাবটি। সঙ্গে যুক্ত হচ্ছে এক ঝাঁক তারকা। সর্বশেষ আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন করা মুশফিকুর রহিম যোগ দিচ্ছেন মোহামেডানে। সময় সংবাদকে বিষয়টি জানিয়েছেন ক্লাবের এক পরিচালক।
গাজী গ্রুপ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও মোহামেডানে যোগ দিচ্ছেন সৌম্য সরকার। আর খেলাঘর সমাজ কল্যাণ থেকে দল-বদল করছেন মেহেদী হাসান মিরাজ। গত মে মাসে ১২ দল নিয়ে বায়োবাবলে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হয় ঢাকা লিগ। যা শেষ হয় ২৬ জুন। সুপার লিগ খেলা মোহামেডান ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এক যুগ ধরে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৮-২০০৯ মৌসুমে শেষ বারের মতো শিরোপা জিতেছিলো দলটি। এবার কাগজে-কলমে শক্তিশালী দল গড়ে মোহামেডান বার্তা দিয়ে রাখলো শিরোপার অন্যতম দাবীদার হতে যাচ্ছে তারাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)