ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের জন্য নতুন করে যা চাইলেন সাকিব
আগামী জানুয়ারিতে বিপিএলের জন্য ফাঁকা সময় রেখেছে বিসিবি। তবে বিপিএলের ভাগ্য নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। সাকিবের চাওয়া, বিপিএলের জন্য প্রতি বছর নির্ধারিত একটি সময় থাকবে। একইসাথে নির্ধারিত থাকবে দলগুলোও।
সাকিব বলেন, ‘বিপিএল যদি সবসময় একটা নির্ধারিত সময়ে আয়োজন করা হয় তাহলে ভালো। যদি একটা আলাদা টাইম স্লট এবং ফিক্সড টাইম টেবিল ও টিম থাকে, আমার কাছে মনে হয় আরও গোছানোভাবে আয়োজন করা সম্ভব। তখন হয়ত আরও বেশ কিছু খেলোয়াড় বের করে আনা সম্ভব। অনেক বিদেশি খেলোয়াড় খেলবে, তাই প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকবে।’
বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশ উপকারী মনে করেন সাকিব। মহামারীর ধাক্কা সামলে এ মৌসুমে মাঠে গড়াবে বিপিএল, সাকিবের প্রত্যাশা এমনই, ‘বিপিএল হলে অবশ্যই ভালো। আমার কাছে মনে হয় বিসিবিও খুবই আগ্রহী। যতদূর আমি জানি এবার একটা সময়ও নির্ধারণ করে দেওয়া আছে। এটা হলে ক্রিকেটারদের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হবে।’
আগামী অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে বিপিএল খেলতে পারলে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হত বলে মনে করেন অনেকে। যদিও সাকিব মনে করছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলায় বিপিএলের অভাব বোধ হচ্ছে না।
তিনি বলেন, ‘এই মৌসুমের আগের মৌসুম তো হল। গত মৌসুমেই শুধু ছোট করে করা হল, যেহেতু বিপিএল হয়নি তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটা টুর্নামেন্ট হলো। এবার ঢাকা প্রিমিয়ার লিগটাও টি-টোয়েন্টি ফরম্যাটে করা হলো। তাই ঐ অভাবটা পূরণ হয়ে গেছে আমার মনে হয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)