ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জনপ্রিয় তারকা ক্রিকেটার
জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টেইলরের অভিষেক ২০০৪ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে শূন্য দিয়ে পথচলা শুরু করেছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৭ বছর জিম্বাবুয়েকে নির্ভরতা দিয়ে গেছেন, ওয়ানডেতে বর্তমানে দেশটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানও টেইলরের।
তবে শেষ ম্যাচে ১১০ রান করতে পারলেই ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানের মালিক হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারবেন ব্রেন্ডন টেইলর। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১১ সেঞ্চুরিও টেইলরের, সব সংস্করণ মিলিয়েও ১৭ টি সেঞ্চুরি তারই।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন সংস্করণেই জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন টেইলর, ২০১১ সালে প্রথম অধিনায়কত্ব পাওয়া টেইলর ২০১৪ পর্যন্ত ছিলেন দলটির অধিনায়ক। এরপর আবারও অধিনায়কত্ব পেয়েছেন তিনি, টেইলরের নেতৃত্বে ১৬ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ে, যেখানে জয় পেয়েছে যথাক্রমে ৩, ৯ ও ৪ টি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে টেইলর বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি, আগামীকাল (আজ) প্রিয় দেশের হয়ে আমার শেষ ম্যাচ। উত্থান আর পতনের মধ্য দিয়ে ১৭ বছরের পথচলা, যা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। সবসময় মনে করিয়ে দিয়েছে, আমি কতই না ভাগ্যবান যে এত দীর্ঘ সময় ধরে এমন অবস্থানে ছিলাম।”
জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতেই সবচেয়ে সফল ছিলেন টেইলর, দেশটির হয়ে ২০৪ ম্যাচে ৩৫.৭০ গড়ে করেছেন ৬ ৬৭৭ রান। ৩৪ টেস্ট খেলা টেইলর ৩৬.২৫ গড়ে করেছেন ২৩২০ রান। ৪৫ টি-টোয়েন্টি খেলা টেইলরের রান ৯৩৪।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)