ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ এ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের পর বর্তমানে ছুটিতে রয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু নিউজিল্যান্ড সিরিজটা ভালো কাটেনি মুশফিকুর রহিমের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুইবার আউট হয়েছেন শূণ্য রানে। তাইতো বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত রাখতে ছুটি বাদ দিয়ে এ দলের হয়ে প্রথম দুই ওয়ানডে ম্যাচের খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচের পর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম ও ইমরুল কায়েস।
বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ