ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
একজন আইপিএল খেলতে দেশ ছাড়লেও আরেকজন রয়েছেন দেশেই
এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলে অংশ নিতে রোববার মধ্যরাতে দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব রওয়ানা করলেও পেসার মুস্তাফিজুর রহমানের অপেক্ষা বাড়ছে।
এবার আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আর মুস্তাফিজ। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজের ঠিকানা রাজস্থান রয়্যালস। দুজনেরই এক সঙ্গে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে সাকিব চলে গেলেও মুস্তাফিজ এখনো যেতে পারেননি ভিসা জটিলতার কারণে। ভিসা জটিলতার সমাধান হলে আজ (সোমবার) আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন মুস্তাফিজ।
রোববার বাংলাদেশ সময় রাত ১.৪০টায় ঢাকা ছাড়েন সাকিব। ১৯ সেপ্টেম্বর আইপিএল পুনরায় শুরু হলেও তার দল কলকাতা মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলের প্রথম পর্বে সাকিবের পারফরম্যান্স অবশ্য সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট।
সাকিব হতাশ করলেও আইপিএলে গিয়ে ছন্দ খুঁজে পান কাটার স্পেশালিস্টের তকমা পাওয়া মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)