ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্তানের বিশ্বকাপ খেলায় বাধা দেওয়া অস্ট্রেলিয়াকে উপযুক্ত জবাব দিলেন আসগর
কড়া সমালোচনার পাশাপাশি পেইনকে উদ্দেশ্য করে আসগর মনে করিয়ে দিয়েছেন যে, আফগানিস্তানের আইসিসির সব টুর্নামেন্ট খেলার অধিকার আছে। সেই টুর্নামেন্টগুলোতে আফগান ক্রিকেটাররা নিজেদের সেরাটা খেলবে বলে বিশ্বাস করেন তিনি।
এ প্রসঙ্গে আসগর বলেন, ‘শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, নিয়ম অনুযায়ী আফগানিস্তানের আইসিসির সব টুর্নামেন্টে খেলার অধিকার আছে। আমি নিশ্চিত, আমাদের সাহসী ক্রিকেটাররা তাদের সেরাটা খেলবে এবং তাদের মেধার প্রমাণ দেবে।’
তিনি আরও বলেন, ‘একজন ক্রীড়াবিদ এবং পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি জানেন যে ক্রিকেটের এই পর্যায়ে আসতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। একেবারে শূন্য থেকে শুরু করে আমরা এখন সেরা ১০ দলের সঙ্গে লড়ছি। এইজন্য দৃঢ় প্রত্যয়, পরিশ্রম ও মেধা দরকার।’
পেইনের আক্রমণাত্বক বক্তব্য আফগানিস্তানের ক্রিকেটের জন্য খারাপ করছে বলে মনে করেন আসগর। আফগানিস্তানের সাবেক অধিনায়ক জানিয়েছেন, এই ধরনের আক্রমণাত্বক বক্তব্য থেকে পেইনের সরে আসা উচিত। এমনটা করলে আফগানিস্তান ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।
আসগরের আগেও এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। এদিকে আসগর মনে করেন, খেলাধুলাকে রাজনীতি থেকে দুরে রাখা উচিত। সেই সঙ্গে নিজেদের পরিশ্রমের কথাও উল্লেখ করেছেন তিনি।
আসগর বলেন, ‘আক্রমণাত্বক বক্তব্য থেকে আপনার বিরত থাকা উচিত কারণ এর ফলে আফগানিস্তান ক্রিকেট বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আফগানিস্তানে ক্রিকেট এক নম্বর খেলা এবং ৩০ মিলিয়ন মানুষ এটা অনুসরণ করছে।’
তিনি আরও বলেন, ‘এটা দ্বারা বোঝায় যে আপনি পরিস্থিতি সম্পর্কে অবগত নন অথবা দ্বন্দ্বের বাইরে কথা বলছেন। যাই হোক আপনি আফগান ক্রিকেটের জন্য খারাপ করছেন। আমরা গত এক দশকে কষ্ট করে সব অর্জন করেছি। খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা করে রাখা উচিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)