ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শেষ মুহুর্তের লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও আফগানিস্থানের ম্যাচ
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ছ ১০২ রানের পুঁজি নিয়েও স্বাগতিকদের বিপদে ফেলে দিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে ১৬১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মফিজুল ইসলাম আর প্রান্তিক নওরোজ নাবিলের উদ্বোধনী জুটিতে ৩৭ রান পায় টাইগার যুবারা। নাবিল ২৪ রান করে সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার মফিজুল ৩৯ বলে ৩১ করে আউট হন।
তারপরও একটা সময় ২ উইকেটে ৭০ রান ছিল স্বাগতিকদের বোর্ডে। জয়ের জন্য তখন দরকার মাত্র ৩২ রান, হাতে ৮ উইকেট। এমন অবস্থায় হঠাৎ ম্যাচে উত্তেজনা।
আফগান বোলারদের তোপে একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরতে থাকেন, ১৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২ উইকেটে ৭০ থেকে ৬ উইকেটে পরিণত হয় ৮৩ রানে, পেয়ে বসে হারের শঙ্কা।
তবে আইচ মোল্লা দায়িত্বশীল ইনিংসে ম্যাচ শেষ করেই এসেছেন। ২৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। সঙ্গে ৬ বলে ৬ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন লোয়ার অর্ডারের রিপন মন্ডল।
টাইগার যুবাদের বিপদে ফেলার মূল নায়ক ছিলেন ইজহারুল হক নাভিদ। ২৯ রানে ৪টি উইকেট শিকার করেন আফগান এই স্পিনার। ৩০ রানে ৩টি নেন শহিদুল্লাহ হাসানি।
এর আগে বাঁহাতি স্পিনার নাইমুর রহমানের ঘূর্ণিতে ৪২.৩ ওভারে ১০১ রানেই অলআউট হয়ে যায় টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান।ব্যাটিংয়ে অবশ্য অনেকটা বাংলাদেশের দশাই হয়েছিল আফগানদের। একটা সময় ৩ উইকেটেই ছিল ৬৪ রান। সেখান থেকে ৩৭ রানে শেষ ৭ উইকেট হারায় সফরকারিরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার সাবাউন বানুরির। কামরান হোটাক ১৮ রানে অপরাজিত থাকেন ৭৬ বল খেলে।
টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাইমুর। বাঁহাতি এই স্পিনার ১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় নেন ৪টি উইকেট। বোলিং ফিগার ১০-৪-১৪-৪!
এছাড়া গোলাম কিবরিয়া দুটি, রিপন মন্ডল এবং এসএম মেহরাব নেন একটি করে উইকেট।
সিরিজের তৃতীয় ম্যাচ ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)