ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আবারও ২০১৯ সালের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে চান সাকিব
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব গিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেখানে ম্যাচ খেলার সুযোগ না পেলেও আইপিএলের ফাঁকে নিজেকে এমনভাবে প্রস্তুত করেছিলেন, যা বিশ্বকাপে তার চোখ ধাঁধানো পারফরম্যান্সে ভূমিকা রেখেছিল।এবারের আইপিএলেও সাকিব খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ম্যাচ খেলার সুযোগ
পান বা না-ই পান, সাকিব বিশ্বকাপের আগে আইপিএলের মঞ্চ পেয়ে পুনরাবৃত্তি করতে চান ২০১৯ সালের দাপুটে পারফরম্যান্সের।তিনি বলেন, ‘গতবার আইপিএল শেষ করে খেলতে গিয়েছিলাম (২০১৯ বিশ্বকাপ)। এবারও ওরকম সুযোগ আছে। চেষ্টা করব নিজেকে সর্বোত্তম পন্থায় প্রস্তুত করার, যেন দেশের হয়ে আমার পক্ষে যতটুকু পারফর্ম করা সম্ভব তা করতে পারি। সবসময় একরকম পারফর্ম হবে এটা ঠিক না। আমার চেষ্টা থাকবে শতভাগ।’বিশ্বকাপের প্রাক্বালে সাকিব দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে। তার সামনে শুধুই লাসিথ মালিঙ্গা, যার সুযোগ হয়নি শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে।
সাকিব অবশ্য জানালেন, দলে ভূমিকা রাখাই তার মূল লক্ষ্য।তিনি বলেন, ‘দেখুন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের জন্য কতটা অবদান রাখতে পারছি, দলের জয়ের পেছনে কতটা ভূমিকা রাখতে পারছি। আমার মনোযোগ সবসময় এরকমই ছিল, এরকমই আছে, এরকমই থাকবে। এটার কোনো পরিবর্তন নেই। সেটা যদি উইকেট না পেয়ে রান কম দিয়েও হয়, আমি খুশি থাকব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দলগত পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)