ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : সাকিবের মন্তব্যে অবাক ক্রিকেট বিশ্ব
তাই ফর্মহীনতায় ভোগা ব্যাটসম্যানদের নিয়ে তিনি চিন্তিত নন বলেও জানিয়েছেন সাকিব ।
শনিবার (১১ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ সময় তার কাছে বিশ্বকাপ ও সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে নানা প্রশ্ন করা হয়।
নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে সংগ্রাম করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডার দেয়নি আস্থার প্রতিদান। এর আগে একই চিত্র ছিল অস্ট্রেলিয়া সিরিজেও।
অজিদের ৪-১ ব্যবধানে এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারালেও লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকাররা আশার আলো দেখাতে পারেননি।
বিশ্বকাপের আগে ওপেনারদের এই ফর্ম দুশ্চিন্তার কারণ কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব ব্যাটসম্যানদের পক্ষে সাফাই গেয়েছেন। তার মতে, ব্যাটিংয়ের জন্য এমন কঠিন উইকেটের পারফরম্যান্স দিয়ে ব্যাটসম্যানদের যাচাই করা উচিৎ নয়।
সাকিব বলেন, ‘এই ৯-১০টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি যে বলতে পারবেন ও ভালো করেনি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স খুব একটা গণ্য না করাই ভালো।’
‘এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা কাউন্ট না করি আমরা। যারা দলে আছে সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।’– বলেন সাকিব।
সাকিবের এমন কথায় ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে মতবিরোধ। কেউ বলছে সাকিবের কথা সঠিক আবার কেউ বলছে বিশ্বের যেকোনো দেশের প্রথম সারির ব্যাটসম্যানরা এই উইকেট ১৬০+ রান করতে সক্ষম যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা তা করতে ব্যর্থ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)