ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১৮ বছর পর আবারও সেই কাজটি করলো পাকিস্থান
২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের সাথে কাজ করছেন সামারাবিরা। সেই হামলার পর আন্তর্জাতিক দলগুলো পাকিস্তান সফরে অস্বীকৃতি জানায়। এরপর সংযুক্ত আরব আমিরাতে নিজেদের হোম ভেন্যু বানায় পাকিস্তান।এর আগে ২০০২ সালে করাচিতে কিউই দল অবস্থান করা হোটেলের বাইরে বোমা বিস্ফোরণের কারণে মাঝপথেই সফর শেষ করেছিল নিউজিল্যান্ড।
২০০৩ সালে ওই সফরের বাকি পাঁচ ওয়ানডে খেলতে আবারো পাকিস্তানে যায় নিউজিল্যান্ড। আর সেটিই ছিল কিউইদের সর্বশেষ পাকিস্তান সফর। শনিবার বুলেট-প্রুফ বাসে হোটেলে নেয়া হয় নিউজিল্যান্ড দলকে। পাকিস্তানে আসতে পারায় দলের খেলোয়াড়রা খুশি বলে জানান নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, ‘জাতি হিসেবে পাকিস্তান খুবই ভালো।’
নিরাপত্তার উন্নতি হওয়ায় গত ছয় বছরে পাকিস্তান সফর করেছে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এবারের পাকিস্তান সফরে রাওয়ালডিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে (সেপ্টেম্বর- ১৭, ১৯ ও ২১) সিরিজ ও লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (সেপ্টেম্বর- ২৫, ২৬, ২৯, অক্টোবর ১ ও ৩) খেলবে নিউজিল্যান্ড।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ আটজন শীর্ষ খেলোয়াড়কে ছাড়া নিউজিল্যান্ডের বর্তমান দলটি বেশ দুর্বল। আগামী সপ্তাহ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশে খেলবেন উইলিয়ামসনরা।
লাথাম বলেন, ‘আমাদের জন্য এটি কেবল সেখানে যাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করা। আর দলের খেলোয়াড়দের জন্য এটি সুযোগ ও তারা সবাই উন্মুখ হয়ে আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা পাঁচজন- টড অ্যাস্টল, মার্ক চাপম্যান, মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল ও ইশ সোধি, রোববার পাকিস্তানে আসার কথা। কোভিড-১৯-এর সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামে ধারণ ক্ষমতার ২৫ ভাগ দর্শক মাঠে প্রবেশের সুযোগ পাবে। তবে সবাইকে টিকা দিতে হবে।
বাংলাদেশ সফরে ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে পাকিস্তান গেছে নিউজিল্যান্ড দল। বাংলাদেশের সাথে ঢাকায় পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয় শুক্রবার রাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)