ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজকীয় প্রত্যাবর্তন রোনালদোর, শেষ হলো নিউক্যাসল ইউনাইটেড ও ম্যান ইউ এর মধ্যকার ম্যাচ
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে রাজকীয় প্রত্যাবর্তনই হলো সিআরসেভেনের। দ্বিতীয় অভিষেকে প্রথম ম্যাচ খেলতে নেমেই করলেন জোড়া গোল। সেই জোড়া গোলে ভর করে আজ (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যান ইউ।
এই ম্যান ইউ দিয়েই বড় ক্লাবে যাত্রা শুরু হয়েছিল রোনালদোর, সেই ২০০৩ সালে। পর্তুগিজ ফরোয়ার্ড তখন ১৮ বছরের তরুণ। ছয় বছর সেই ক্লাবে কাটিয়ে এরপর রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাস হয়ে ফিরেছেন পুরোনো ঠিকানায়।
এর মধ্যে কত নদীর জল গড়িয়েছে। রোনালদোর চামড়ায়ও ভাঁজ পড়েছে। কিন্তু মাঠের খেলায় যেন ঠিক ১৮ বছরের তরুণই। আজ রোনালদোকে শুরুর একাদশে রেখেই দল সাজান ম্যানচেস্টার কোচ ওলে গানার শুলশার।
শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী তারকা। ম্যাচের ১১ আর ২৩ মিনিটে তার দুটি প্রচেষ্টা কোনোমতে আটকায় নিউক্যাসল। তবে রক্ষা হয়নি প্রথমার্ধে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খুব কাছে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান পর্তুগিজ যুবরাজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য (৫৬ মিনিটে) হাভিয়ের মানকুইলোর গোলে সমতায় ফিরেছিল নিউক্যাসল। তবে ছয় মিনিটের মাথায় আরও এক গোল রোনালদোর, এবার বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের শটে।
৮০ মিনিটে ব্যবধান ৩-১ করেন ব্রুনো ফার্নান্দেজ। যোগ করা সময়ে আরও এক গোল ম্যানচেস্টারের। এবার জেসে লিনগার্ড শেষ পেরেক ঠুকে দেন নিউক্যাসলের কফিনে।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ ম্যাচে ৩ জয় আর ১ ড্রয়ে ১০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩ জয় আর এক হারে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল