ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ: নাসুম
ঘরের মাঠের সিরিজ শেষে এখন বাংলাদেশের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলা। তাই প্রথমেই আসে পিচের কথা। কারণ বাংলাদেশের পিচ হয়েছে অনেক সমালোচনা। বিশ্বকাপের ভেন্যু ওমান ও সংযুক্ত আরব আমিরাতের পিচ যেমনই হোক দলের জন্য ভালো করার সর্বোচ্চ চেষ্টা করবেন নাসুম।
বিডিক্রিকটাইমকে তিনি বলেন, “উইকেটে সুবিধা না থাকলেও আমাকে খেলতে হবে। আমি একজন পেশাদার খেলোয়াড়, আমাকে যেকোনো অবস্থায় খেলতে হবে। ফ্ল্যাট উইকেট কিংবা স্পিন উইকেট যেটাই হোক আমাকে দলের জন্য ভালো করতে হবে।”
বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপগুলোতে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তাই এবার ভালো করার আশা নিয়ে নাসুম বললেন সবসময়ই একই পরিস্থিতি থাকে না। তবে এটাও বলেছেন, বেশি আশা করাও ভালো হবে না।
নাসুমের ভাষায়, “সবসময় তো একই রকম হয় না। খুব বেশি আশা করাও আবার ভালো না। তবে নিজের ভেতরে বিশ্বাস রাখাটা ভালো। আমার ভেতরে বিশ্বাস আছে, আমি কিছু একটা করতে পারব। সবার ভেতরেই এমন বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু একটা করব। আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা।”
বিশ্বকাপে সেমিফাইনাল খেলার ব্যাপারেও আত্মবিশ্বাসী উত্তর দেন নাসুম। ভারতের বিপক্ষে কিংবা কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে বেশি ভালো করার তাড়না এমন কিছু তার নেই, বরং প্রতিটি ম্যাচেই ভালো বোলিং করতে চান। নাসুম বলেন,
“ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। যেহেতু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে যাচ্ছি, আমাদের বিশ্বাস আছে। ভালো করার চেষ্টা সব ম্যাচেই থাকবে। আমার চেষ্টা থাকবে ভালো জায়গায় বোলিং করার, দলের জন্য যতটুকু রান আটকে বল করা যায়। আমার কাছে অধিনায়ক বা দল যা চায়, আমি সেটা দেওয়ার চেষ্টা করব।”
টাইগারদের প্রতি বিশ্বাস রাখার জন্যও আর্জি জানিয়েছেন নাসুম, “সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। আমাদের প্রতি সেই বিশ্বাসটা রেখেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)