ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
লিটন,সৌম্য ও নাঈমকে নিয়ে নতুন খবর জানালেন পাপন
নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় বিশ্বকাপের মত বড় মঞ্চে দলের ব্যাটিং শুরু করার গুরুদায়িত্ব সামলাতে হবে লিটন দাস, নাঈম শেখ ও সৌম্য সরকারকে। জিম্বাবুয়ে সফরে ওপেনাররা আস্থার প্রতিদান দিলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে তারা ছিলেন বিবর্ণ।
শুধু রানখরাই নয়, প্রশ্ন উঠছে ওপেনারদের ব্যাটিংয়ের মনোভাব নিয়েও। সমালোচকদের তোপের মুখে যখন ওপেনারদের পারফরম্যান্সের ব্যবচ্ছেদ চলছে, তখন আস্থা জানালেন বিসিবি সভাপতি।
পাপন বলেন, ‘ওপেনাররা কোথাও পিছিয়ে আছে এভাবে বলা আসলে ভুল হবে। ক্লিক করছে না, তবে তাদের সামর্থ্য আছে। লিটনকে কি টি-টোয়েন্টিতে মারতে দেখিনি? নিদাহাস ট্রফিতে কি ম্যাচটা জেতাল, অবিশ্বাস্য ব্যাটিং। সৌম্যকেও দেখুন, নিউজিল্যান্ডে ভালো করেছে, জিম্বাবুয়েতে সুপার ব্যাটিং করেছে। নাঈম শেখেরও আছে।’
টপ অর্ডার ব্যর্থ হলে দায়িত্ব বর্তায় যাদের ওপর, সেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটও হাসছে না। পাপনকে অবশ্য এই বিষয়টিও দুশ্চিন্তায় ফেলছে না।
তিনি বলেন, ‘মুশফিক সাকিব তো পরীক্ষিত, ওদের নিয়ে কোনো কথা বলার কথা না। দুর্ভাগ্যবশত এই সিরিজগুলোতে ওপেনাররা যেমন করার কথা করতে পারেনি। আমি নিশ্চিত এটা শুধু সময়ের ব্যাপার।’
‘বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিবে এবং ওখানে ভালো করবে। ওরা ভালো করতে পারলে যে কারও সাথে আমাদের দলের জেতার সম্ভাবনা আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)