ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দলকে শক্তিশালী করতে ৪ তরুণের দিকে ঝুঁকছে বার্সেলোনা
দলের মুল তারকাদের হারিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়েছে বার্সা বোর্ড।দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে এমন চিন্তা থেকে
উসমান ডেম্বেলে, রোনাল্ড আরাহো, পেদ্রি এবং আনসু ফাতি,ই চারজনকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করছে লা লিগা জায়ান্টরা।ইতোমধ্যে চারজন তরুণের সাথে চুক্তি বাড়ানোর চিন্তা করা হচ্ছে।
আগামী মৌসুমে দেম্বেলের সাথে বার্সার চুক্তি শেষ হয়ে যাবে।তবে ফরাসি এই স্ট্রাইকার বার্সেলোনাতে আরো কয়েক মৌসুমে কাঁটাতে চান।স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সাথে চুক্তি করতে সম্মত হয়েছেন এই ফরাসি তারকা।
সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি আরাহো। এরপরও জেরার্ড পিকে এবং এরিক গার্সিয়ার সাথে রক্ষণে এই উরুগুইয়ানকে বেশ পছন্দ কোম্যানের। ডাচ কোচের বিশ্বাস, নিয়মিত সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবেন আরাহো।
পেদ্রির সাথে আগামী মৌসুমে চুক্তি শেষ হলেও তা দুই বছর নবায়নের সুযোগ আছে বার্সার। জানা গেছে, এবারের মৌসুমে রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় আছেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার। চুক্তি বাড়াতে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনাও হয়েছে।
মেসি যাওয়ার পর ১০ নাম্বার জার্সি ফাতি কে তুলে দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার পথে হাঁটার আভাষ দিয়েছে বার্সা।চোটের কারণে গত মৌসুমে এই স্প্যানিশ ফরোয়ার্ডকে কাজে লাগাতে পারেনি বার্সা। এরপরও ভরসা আছে বলেই মেসি না থাকায় তাকে ১০ নম্বর জার্সি তুলে দেয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)