ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডু প্লেসি,তাহির ও মরিসকে নিয়ে নতুন খবর জানালো দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডেই অনেক দিন ধরে অনুপস্থিত ডু প্লেসি, তাহির ও মরিস। তারপরেও বিশ্বকাপে এই তিন ক্রিকেটারকে দেখা যাবে এমন আশা ছিল।
কিন্তু দল ঘোষণার পরে দেখা যায় তারা নেই। তখনই শুরু হয় সমালোচনা। বিশেষ করে ডু প্লেসি ও তাহির যখন ফর্মের তুঙ্গে আছেন, তখন সমালোচনা হওয়া স্বাভাবিক। ডু প্লেসির না থাকা নিয়ে ভিক্টর বলেন, “ফাফের দুর্দান্ত রেকর্ড আছে কিন্তু দল নির্বাচনে আমরা ধারাবাহিকতা চাচ্ছি।
যাদেরকে নিয়েছি এই খেলোয়াড়দেরকেই আমরা নিয়মিত দলে পাব। যখন আপনি কোনো ফ্রি এজেন্টের সাথে কাজ করবেন, তখন আপনার দল ও ফ্রি এজেন্ট দুইদিকেই আলাদাভাবে কাজ করতে হবে। তারা অনেক লিগে ভালো খেলে কিন্তু দলেরও বিশ্বকাপের আগে একটা নির্দিষ্ট স্কোয়াড গড়ার প্রয়োজনীয়তা আছে।”
চলতি বছর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মরিস নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন বলে জানান ভিক্টর, “আর ক্রিস মরিস তো নিজেই খেলতে চাননি। মরিস তার এজেন্টের মাধ্যমে বোর্ডের সাথে যোগাযোগ করেছে এবং এজেন্ট আমাদেরকে জানিয়েছেন যে, মরিস এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।”
বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন তাহির। ৪২ বছর বয়সী এই লেগ স্পিনার এখনো নিজেকে সম্পূর্ণ প্রস্তুত দাবি করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেল তরুণ স্পিনারদের ওপরেই ভরসা রেখেছেন। তাহিরের না থাকার ব্যাপারে ভিক্টর বলেন,
“ইমরান অনেক ভালো খেলেছে এবং এখনো সে সাফল্যের সাথে ক্রিকেট খেলছে। কিন্তু বর্তমানে আমাদের যে স্পিনাররা আছে, তাদেরকে নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। আমরা তাদেরকে প্রস্তুত করছি, দেখছি এবং আমাদের মনে হয়েছে তারা সুযোগ পাওয়ার যোগ্য।”
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটান, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও র্যাসি ফন ডান ডুসেন। স্ট্যান্ডবাই : জর্জ লিন্ড, উইলিয়াম লিজাড ও অ্যান্ডিলে ফেহশুকাইয়ো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ