ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া : মারা গেলো ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো সাবেক ক্রিকেটার
শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদয়ানউল একই উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার জন্য বের হন রেদয়ানউল। বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তিনি। এছাড়া গমবোঝাই ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
পরে ট্রাকচালক নিজেই অন্যদের সহযোগিতায় রেদয়ানউলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বুকে ও মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানান চিকিৎসক।
সাবেক এ ক্রিকেটারের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তার সতীর্থরা। রেদয়ানউল ইসলাম রিদুর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানসহ অনেকে।
হাসপাতালে রেদয়ানুল ইসলাম রিদুর লাশ দেখতে গিয়ে জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল বলেন, আমার হাতে গড়া সব ক্রিকেটারের মধ্যে রেদয়ানউল অন্যতম ছিলেন। বাগেরহাট ক্রিকেটার্স ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি পান তিনি। পরে উন্মোচন ক্লাবে এবং সবশেষ ঢাকার পারটেক্স ক্লাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় ছিলেন রেদয়ানউল।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রেদয়ানউল অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড় ছিলেন। তার মুত্যৃতে বাগেরহাট জেলায় ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। জেলা ক্রীড়া সংস্থা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
রেদয়নুল ইসলাম রিদু জেলা ক্রিকেট দলে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন। কয়েক বছর আগে ক্রিকেটার রেদয়ানউল নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার কাছেই দশানী সার্কিট হাউস মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনার দায়িত্ব নেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ