ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এমন কোনো ঘটনাই হয়নি, এটা ভুল তথ্য
গুঞ্জন ছড়িয়েছিল, দল ঘোষণার আগে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম ইকবালকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফোন দিয়েছিলেন বোর্ড প্রধান। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে আলোচনাও হয়েছিল। কিন্তু এমন গুঞ্জন উড়িয়ে দিলেন নাজমুল।
শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর বোর্ড প্রধান বলেন, ‘তামিমকে তার নিজের সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা পুনর্বিবেচনা করতে এমন কিছুই হয়নি। এমন কোনো ঘটনাই হয়নি। এটা ভুল তথ্য। এমনটা হওয়ার কথাও নয়।’
নাজমুলের দাবি, ‘আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে তামিম এই সিদ্ধান্ত নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি।’
তামিমকে ফোন দেওয়ার ঘটনা সত্য। তবে বোর্ড প্রধান তামিমের সঙ্গে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলা নিয়েই কথা বলেছেন। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়নি।
অনুশীলনের ঘাটতি এবং অন্য পারিপার্শ্বিকতা মিলিয়ে এবার বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি ওপেনার।দীর্ঘদিন ধরে তিনি টি-টোয়েন্টি দলের বাইরে। গত বছরের ৯ মার্চের পর টি-টোয়েন্টি খেলা হয়নি। এ সময়ে বাংলাদেশ ১৭ ম্যাচ খেলেছে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সিরিজেও তামিম খেলেননি। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে ফেরার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যাওয়ায় তামিম লম্বা সময়ের জন্য বাইরে চলে যান।
এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার অনুমতি পেয়েছেন তামিম। ইপিএলের দল ভৈরহওয়া গ্ল্যাডিয়েটর্স তাকে দলে ভিড়িয়েছে। প্রতিযোগিতার চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ছয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)