ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : এবার মাহমুদউল্লাহর বিষয় অপ্রত্যাশিত বললেন : পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তামিম। কিন্তু এর আগে জিম্বাবুয়ের মাটিতে একমাত্র টেস্ট চলাকালে মাহমুদউল্লাহ রিয়াদের হুট করে অবসরের ঘোষণার আগে কিংবা পরে কোনো কিছুই জানতেন না পাপন। তামিম জানিয়ে সিদ্ধান্ত নিলেও রিয়াদ তাকে না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছিল বলে নিশ্চিত করেছেন নাজমুল হাসান।
বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের পর তামিম বলেছিলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’
কিন্তু তামিম ইকবালের এমন সিদ্ধান্ত এখনো মেনে নিতে পারেনি ক্রিকেট ভক্তরা। এরই মাঝে গুঞ্জন উঠেছিল তামিমকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও এই তথ্যটা পুরো মিথ্যা বলে জানিয়েছেন তিনি। তার দাবি ‘তামিম আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে।’
পাপন বলেন, ‘তামিমকে তার নিজের সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা রিভিউ করতে এমন কিছুই বলা হয়নি। এমন কোনো ঘটনাই হয়নি, এটা ভুল তথ্য। এমনটা হওয়ার কথাও নয়।’
তামিম আলোচনা করে সিদ্ধান্ত নিলেও রিয়াদ কোনো আলোচনা করেননি জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘তামিম এই সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। তবে রিয়াদেরটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)