ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : একটি কারনে বাতিল হয়ে গেলো ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় শিবিরে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে ম্যানচেষ্টার টেস্ট বাতিল করা হল। ক্যাম্পে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাবার আশঙ্কায় দুঃখজনকভাবে দল নিয়ে মাঠে নামাতে পারছে না ভারত।
ওভালে টেস্ট চলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী। পরে চতুর্থ টেস্ট চলাকালীনই শাস্ত্রীসহ ভরত অরুণ, আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।
বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার। তার সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মা। তাই ম্যাচ বাতিল করার প্রস্তাব দেয় ইসিবি।
তবে ভারতের ক্রিকেটারদের করোনার ফল নেগেটিভ আসে। এতে ম্যাচ শুরুর সুযোগ তৈরি হয়। কিন্তু টেস্ট আয়োজনে আগ্রহী ছিলো না ইসিবি।
তবে পঞ্চম টেস্ট শুরুর আগে করোনা পজিটিভ হন ভারত দলের আরো এক সদস্য। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা শেষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি বাতিল করে ইসিবি।
পাঁচ ম্যাচের সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। তবে এখনো ইসিবি ও বিসিসিআই কেউই নিশ্চিত করে জানায়নি সিরিজের ফল কি হবে!! ২-১ই থাকবে, নাকি ২-২ সমতায় শেষ হবে।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হবে আইপিএল-এর বাকি অংশ। ভারতীয় দলে করোনার প্রকোপে আশঙ্কা তৈরি করতে পারে আইপিএলে। করোনার প্রকোপেই ভারতের মাটিতে আইপিএল বন্ধ হয়েছিল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে আইপিএল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)