ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দল ঘোষণা শেষ হতে না হতেই তামিমকে নিয়ে যা বললেন নান্নু
বিশ্বকাপে তামিম খেলবেন না সেটি পুরনো খবর। তবুও গুঞ্জন ছিল শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হতে পারে এই অভিজ্ঞ ওপেনারকে। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক। পাঁচটি বিশ্বকাপ খেলা এই ব্যাটসম্যানকে না পাওয়া অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক।
দল ঘোষণার সময় প্রধান নির্বাচক নান্নুও সেটি মনে করিয়ে দিলেন। তবে তাঁর বিশ্বাস বিশ্বকাপ শেষে দলের সঙ্গে আবারো ফিরবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
“তামিম আমাদের তিন ফরম্যাটের সেরা ক্রিকেটার। আমরা আশা করছিলাম বিশ্বকাপে তাঁকে পাব। তাঁকে পাইনি সেটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং তাঁকে আমরাও মিস করব। তবে আমাদের বিশ্বাস সে আবার ফিরে আসবে।
তামিম না থাকলেও বিশ্বকাপের জন্য ওপেনার হিসেবে রাখা হয়েছে লিটন দাস, মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারকে। নাঈম, লিটনের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা না থাকলেও সৌম্যর রয়েছে। প্রধান নির্বাচক নান্নুর বিশ্বাস তামিমের অনুপস্থিতিতে যারা সুযোগ পেয়েছেন তাঁরা ভালো করবেন।
“অবশ্যই যারা সুযোগ পেয়েছে তাঁরা বিরাট প্লাটফর্মের মধ্যে রয়েছে। তাঁদের সেই সামর্থ্য (ভালো করার) আছে। বিশ্বকাপে যারা ওপেন করবে তাঁদের উপর আমাদের বিশ্বাস আছে যে ভালো করবে।”
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।
স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)