ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর যা বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-২০র এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-২০র এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বুধবার মিরপুরে অনুষ্ঠিত ৪র্থ ম্যাচে ক্রীড়া প্রতিমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত থেকে বাংলাদেশ দলের নান্দনিক খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে।
তিনি আরো বলেন, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ অনন্য সন্ধিক্ষণে আমাদের জন্য এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপ্রতিরোধ্য শক্তি। আশা করি সিরিজের বাকি ম্যাচেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে।
মিরপুরে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে বাংলাদেশ সহজেই ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা নিউজিল্যান্ডকে ৯৩ রানে অলআউট করে ৫ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)