ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জয়ের জন্য শেষ ১৮ বল থেকে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র
শুরুতে এজাজ প্যাটেলের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ব্যাট থেকে এসেছে ৮ বলে ৮ রান। এরপর একই ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশফিক (০)।
এর আগে রান তাড়ায় দেখেশুনে শুরু করেন নাঈম আর লিটন। প্রথম দুই ওভারে আসে মাত্র ৪ রান! কোল ম্যাকনকির করা তৃতীয় ওভারের প্রথম বলটি মিডউইকেট দিয়ে সীমানার বাইরে পাঠান লিটন দাস। পরের বলেই স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে অ্যালেনের তালুবন্দি হন ১১ বলে ৬ রান করা এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.১ ওভারে বাংলাদেশ সংগ্রহ ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ১৭ বল থেকে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৮ রান।
মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ৯৩ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড। নাসুম আহমেদকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ। ওভারের পঞ্চম বলেই আসে সাফল্য। পাঁচ বল খেলে কোনো রান না করা রাচিন রবীন্দ্রর তুলে দেওয়া ক্যাচ মিডউইকেটে দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সাইফউদ্দিন। ওই ওভারে আর কোনো রান আসেনি। মেডেন উইকেট তুলে নেন নাসুম। উইকেটে আসেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। দ্বিতীয় ওভারে বল হতে আসেন সাকিব। পঞ্চম বলে রিভার্স সুইপে ছক্কা হাঁকান ফিন অ্যালেন। ওভার থেকে আসে ১০ রান। ফিরতি ওভারে এসেই ৮ বলে ১ ছক্কায় ১২ রান করা ফিন অ্যালেনকে তুলে নেন নাসুম। ক্যাচ নেন সেই সাইফউদ্দিন। ১৬ রানে কিউইদের দ্বিতীয় উইকেটের পতন।
ল্যাথাম আর ইয়ং জুটি গড়ে কিউইদের এগিয়ে নেওয়ার চেষ্টায় মনযোগ দেন। প্রথম এবং ৭ম ওভারের মাঝেই দুটি রিভিউ শেষ করে ফেলে বাংলাদেশ। দুটিই ছিল লেগ বিফোরের আবেদন। একাদশ ওভারে টাইগারদের ব্রেক থ্রু দেন স্পিনার শেখ মেহেদি আর নুরুল হাসান সোহান। মেহেদির বলে ২৬ বলে ২১ করা ল্যাথামকে স্টাম্পড করে দেন সোহান। ভাঙে ৪৭ বলে ৩৫ রানের জুটি। পরের ওভারেই জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। তার বলে বোল্ড হয়ে হেনরি নিকোলাস (১)। পরের বলেই কলিন ডি গ্র্যান্ডহোম (০) ক্যাচ দেন নুরুল হাসান সোহানের হাতে। হ্যাটট্রিকের সুযোগ ছিল। ওভারের চতুর্থ বলটি টম ব্লান্ডেলের ব্যাটের খুব কাছ দিয়ে গেলেও স্পর্শ করেনি। ৫২ রানে কিউইদের ইনিংসের অর্ধেক শেষ হয়।
১৪তম ওভারে বল করতে আসেন সাইফউদ্দিন। শেষ বলে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন উইল ইয়াং। সেটা ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সাইফউদ্দিন। এরপর জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্লান্ডেলের (৪) দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নাঈম। শেষ বলে কোল ম্যাকনকিকে (০) অসাধারণ দক্ষতায় কট অ্যান্ড বোল্ড করেন দ্য ফিজ। একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইল ইয়ং। চোট পেয়ে মাঠ ছাড়া সাইফউদ্দিন ফিরে এসে ১৯তম ওভারে বোল্ড করে দেন আজাজ প্যাটেলকে (৪)। শেষ ওভারের দায়িত্বে যথারীতি মুস্তাফিজ। দ্বিতীয় বলে ফিফটির কাছাকাছি থাকা উইল ইয়ং ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে। ৪৭ বলে ৫চার ১ ছক্কায় তার সংগ্রহ ৪৬ রান। পরের বলেই ব্লেয়ার টিকনার (০) মেহেদি হাসানের তালুবন্দি হন। ৯৩ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড।
৪ ওভারে ১০ রানে ৪ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। মুস্তাফিজ ৩.৩ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়েছেন। বাকি দুই উইকেট ভাগাভাগি করেছেন মেহেদি আর সাইফউদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)