ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মা্র ১৬ বলে ৬৪ রানের রেকর্ড গড়া বিধ্বংসী ম্যাচ দেখলো পুরো ক্রিকেট বিশ্ব
কেবল ২.৪ ওভারের জুটি। এই জুটিই পাল্টে দিল ম্যাচের চিত্র। পোলার্ড ও সাইফার্ট এই কয়েকটি বলেই যোগ করলেন ৬৪ রান!
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মঙ্গলবার ত্রিনবাগোর পোলার্ড ও সাইফার্টে এমন ব্যাটিংয়ের স্বাক্ষী হয় জ্যামাইকা তালাওয়াস।
১৮তম ওভারে মিগেল প্রিটোরিয়াসের বলে ব্রাভো যখন বিদায় নিলেন, ত্রিনবাগো অধিনায়ক পোলার্ড তখনও ছন্দ খুঁজে পাননি। ৯ বল খেলে তার রান ৫। নতুন ব্যাটসম্যান সাইফার্ট উইকেটে গিয়ে প্রথম বলেই মারলেন চার, পরের বলে ছক্কা।
ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে পরের ওভারে স্ট্রাইকে সাইফার্ট। আন্দ্রে রাসেলের করা ওভারে প্রথম বলে মারলেন তিনি ছক্কা, তৃতীয় বলে চার। পরে হাত খুললেন পোলার্ডও। রাসেলকে সাইটস্ক্রিনে আছড়ে ফেললেন তিনি। ১৯তম ওভার থেকে এলো ২১ রান।
শেষ ওভারে প্রিটোরিয়াসকে পেয়ে বসলেন পোলার্ড। তিন ছক্কা, এক বাউন্ডারির সঙ্গে ক্যাচ হাতছাড়ার সৌজন্যে দৌড়ে চার রান, সব মিলিয়ে শেষ ওভার থেকে এলো ২৮ রান!
প্রথম ৯ বলে ৫ রান করা পোলার্ড পরের ৯ বলে করেন ৩৪। ইনিংস শেষে অপরাজিত তিনি ১৮ বলে ৩৯ রান করে। নিউ জিল্যান্ডের সাইফার্ট অপরাজিত ৮ বলে ২৪ রানে।
ত্রিনবাগো ২০ ওভারে তোলে ১৬৭ রান। পরে আলি খানের বোলিং তোপে জ্যামাইকা গুটিয়ে যায় স্রেফ ৯২ রানেই।
৩ ওভারে ৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিপিএল খেলে যাওয়া যুক্তরাষ্ট্রের পেসার আলি খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)