ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৪র্থ টি২০ : শেষ মুহুর্তে একাদশ থেকে বাদ পড়ছে যারা
তৃতীয় ম্যাচের এমন প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের পর চতুর্থ ম্যাচের একাদশে আসতে পারে অন্তত ২টি পরিবর্তন। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দেখা যেতে পারে এই পরিবর্তন।
কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ব্যর্থ ছিলেন লিটন দাস এবং নাইম শেখ। তবে দ্বিতীয় ম্যাচে এসে খানিকটা হাত খুলে খেললেও তৃতীয় ম্যাচে আবারও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছিলেন দুইজনই। ফলে এই পজিশনে আসতে পারে পরিবর্তন।
১৯ সদস্যের স্কোয়াডে থাকা সৌম্য সরকারকে দেখা যেতে পারে নাইম শেখের বিকল্প হিসেবে। গত জিম্বাবুয়ে সিরিজে ভালো করলেও অস্ট্রেলিয়া সিরিজে বাজে পারফরম্যান্সের সাথে এই সিরিজে লিটন দাস ফেরায় সৌম্যকে রাখা হয়েছে মূল একাদশের বাইরে। তবে চতুর্থ ম্যাচে টাইগাররা সফলতা পেতে সৌম্যকে ব্যাট হাতে পাঠাতে পারে ইনিংস উদ্বোধনের জন্য।
এদিকে তিন নম্বর পজিশনে সাকিবের বিকল্প হিসেবে মুশফিকুর রহিম ও শেখ মাহাদি হাসানকে দুই ম্যাচে পরীক্ষা চালালেও তারা ছিলেন ব্যর্থ। ফলে আবারও চতুর্থ ম্যাচে তিন নম্বরে দেখা যেতে পারে সাকিবকে।
মুশফিকের চিরচেনা পজিশন চার নম্বরে থাকার পর মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। এছাড়া নুরুল হাসান সোহানের সাথে আফিফ হোসেন ধ্রুবকে দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারে।
বোলিং বিভাগে প্রথম তিন ম্যাচে একাদশের বাইরে ছিলেন শরিফুল ইসলাম। তাই চতুর্থ ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিনকে একাদশের বাইরে রেখে শরিফুলকে জায়গা দেয়া হতে পারে মূল একাদশে।
এক নজরে দেখে নেয়া যাক চতুর্থ ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার/নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শেখ মাহাদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/সাইফুদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)