ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভারতীয়দের ছেড়ে নিজের দেখা সবচেয়ে সেরা অধিনায়কের নাম জানালেন: রবি শাস্ত্রী
শাস্ত্রীর মতে, তার চোখে ইমরান খান ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। শাস্ত্রী লেখেন, ‘আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক তথা ক্রিকেটার ইমরান খান। কেন আমি এটা বলছি এর পক্ষে আলাদা করে কোনও প্রমাণ দেওয়ার কোন প্রয়োজন নেই। ওর রেকর্ড ওর পক্ষে কথা বলবে।
যারা ওর সাথে বা বিপক্ষে খেলেছে তারা সবাই ওর ক্রিকেটীয় দক্ষতা সম্বন্ধে ওয়াকিবহাল।’ উল্লেখ্য দেশের হয়ে ৮৮ টি টেস্ট খেলেছেন ইমরান খান। ১২৬ ইনিংসে ৩৭.৬৯ গড়ে ৩৮০৭ রান করেছেন। তাঁর রয়েছে ৬ টি শতরান ও ১৮টি অর্ধশতরান। তার সর্বোচ্চ স্কোর ১৩৬। তিনি নিয়েছেন ৩৬২ টি উইকেট। প্রথম পাকিস্তানি এবং বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এত গুলো উইকেট নেওয়ার নজির সেই সময় গড়েছিলেন তিনি। শাস্ত্রী জানান ১৯৭৮ সালে তিনি প্রথমবার ইমরানের খেলা দেখেন টিভিতে।
শাস্ত্রী আরও লেখেন ‘বোলার হিসেবে ইমরানের সবথেকে বড় অস্ত্র ছিল ওর সুইং বা রিভার্স সুইংয়ের উপর দখল। ওর লেট ইনসুইং যাকে আমরা ‘ইনডিপার’ বলি তা ব্যাটসম্যানের জীবন নরক করে তুলেছিল। ১৯৮৭ সালে যখন আমি ভারতীয় অনুর্ধ্ব দলকে পাকিস্তানের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলাম তখন একদিন ইমরান স্টেডিয়ামে দেরি করে পৌঁছায়। জানায় ট্রাফিকের কারণে তার আসতে দেরি হয়েছে। আমি তা মেনে নিই। তবে ইমরান সঙ্গে সঙ্গে বল করতে চাইলে আমি আপত্তি জানাই। আম্পায়ারদের আমি সেই সময় বলি রুলবুক মেনে সিদ্ধান্ত নিতে।
এই ঘটনার পরেই ইমরান ,ওয়াসিম সহ সমস্ত বোলারদের নির্দেশ দেয় বাউন্সার দিয়ে আমার নাভিশ্বাস তুলে দিয়ে আমার ভিতরের শয়তানটাকে বাইরে বের করে দিতে। পরবর্তীতে আমরা শারজাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলছিলাম। ২৪০ রান তাড়া করতে গিয়ে একটা সময় আমাদের স্কোর ছিল বিনা উইকেটে ১০০। সেই সময় আমি পেটে ক্র্যাম্প অনুভব করি। রানারের জন্য অনুরোধ জানাই। ইমরান তা দিতে অস্বীকার করে দেন।
তার কিছুক্ষণ পরেই আমি আউট হয়ে যাই। জেতার জায়গা থেকে ম্যাচটা হেরে যাই আমরা। ইমরান কখনও ভোলেনি আমি ওর সাথে কি করেছিলাম। যা ও খেলার মধ্যে দিয়েই আমাকে মাঠে ফিরিয়ে দিয়েছিল। তবে এইসব ঘটনার প্রভাব কোন দিন মাঠের বাইরের সম্পর্কে পড়েনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)