ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিজ জয় নয়,নিজেদের লক্ষ্যের কথা জানালো নিউজিল্যান্ড
প্রথম দুই ম্যাচে হারলেও তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা দলটি এখনই বাংলাদেশকে সিরিজ হারানোর কথা ভাবছে না। আপাতত কিউইরা সিরিজে সমতা ফেরানোতেও মনোযোগী।
বাংলাদেশের আবহাওয়া, উইকেট, কন্ডিশনে মানিয়ে নিতে নিউজিল্যান্ডের মত দলের কিছুটা সময় লাগাই স্বাভাবিক। তার ওপর দলটিতে নেই প্রথম সারির খেলোয়াড়রা। নিউজিল্যান্ডের হয়ে যারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে, তাদের কেউই নেই বাংলাদেশ সফরের দলে।
এমন দল নিয়ে জয়ের দেখা পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ গ্লেন পকনাল। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মুখিয়ে আছেন জানিয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমরা টানা খেলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। সিরিজে ব্যবধান কমানোর পর কাল অনেক ভালো খেলতে হবে, ২-২ এ সমতা আনতে হবে এবং ফাইনাল ম্যাচে চোখ রাখতে হবে। ছেলেরা সমতা ফেরানোর জন্য মুখিয়ে আছে।’
তবে ঘরের মাঠে বাংলাদেশ কতটা ভয়ংকর দল, তা ভালো করেই জানা আছে পকনালের। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলেও প্রথম ম্যাচে নিউজিল্যান্ড হেরেছিল শোচনীয়ভাবে। তৃতীয় ম্যাচে হারা বাংলাদেশ চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াতে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়বে, তা ভালো করে জানেন পকনালও।
তিনি বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশের দারুণ রেকর্ড আছে, শুধু আমাদের বিপক্ষেই নয়, বিশ্বের সব দলের বিপক্ষে। গত ম্যাচ হারার পর তারা ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আমরা বাংলাদেশের এই তাড়না মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। তাদের মোকাবেলা করতে প্রস্তুত আছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ