ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসির সঙ্গে কথা বলা নিয়ে মুখ খুললেন লাপোর্তা
বিশ্বসেরা এ ফুটবলারের চুক্তি নবায়ন করতে আর্থিক সক্ষমতা না থাকায় সিভিসির সঙ্গে চুক্তিতে সম্মতি দেয়ার জন্য লা লিগা কাতালানদের জোর দেয়। স্প্যানিশ গণমাধ্যম ‘ইস্পোর্টস ৩’-কে দেয়া এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি জানান, ‘যা হয়েছিল তখন তা ইতোমধ্যে ব্যাখ্যা করা হয়েছে।
তখন আমাদেরকে চাপ দেয়া হয়েছিল হয়তো সিভিসির সঙ্গে চুক্তিতে সম্মতি দিতে হবে নয়তো ফেয়ার প্লে নীতির বিরুদ্ধে যেতে হবে (মেসির সঙ্গে চুক্তি নবায়ন করলে)। আমাদের কিছুই করার ছিল না। আমরা চুক্তিতে যেতে রাজি হলেও পরবর্তীতে লা লিগা জানায় সিভিসির সঙ্গে চুক্তিতে সম্মতি দিলেই এটি সম্ভব।
এরপর আমরা আর সামনে যাইনি। বিষয়টি এখানেই শেষ করি।’ এদিকে ক্লাবের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করতে পুরোনো ফুটবলারদের বেতন কমানোর পাশাপাশি কয়েকজন ফুটবলারকে লোনেও পাঠিয়েছে বার্সেলোনা। মেসি থাকা অবস্থায় এগুলো করলেও তিনি থাকতেন না বলে দাবি করেন লাপোর্তা।
বার্সা সভাপতি বলেন, ‘ক্লাব অধিনায়কের বেতন কমানোর পাশাপাশি গ্রিজম্যানকে লোনো পাঠালেও মেসি থাকতো না। কিন্তু ভবিষ্যত পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদের এটি করার প্রয়োজন ছিল।’ বার্সা সভাপতি মেসির সঙ্গে কথা না বলার ব্যাপারে বলেন,
‘আমি মনে করি আমরা দু’জনই খুব খারপ অনুভব করছি। পিএসজিতে অভিষেক হওয়ার পর থেকে মেসির সঙ্গে আমার কথা হয়নি। প্রতিপক্ষ ক্লাবে তাকে দেখে আমার খারাপই লাগছে। আমি পছন্দ করিনা তাকে অন্য জার্সিতে (বার্সা ব্যতিত) দেখতে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)