ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুশফিকের কঠিন সিদ্ধান্তের যুক্তি দেখালেন আশরাফুল
তিনি মনে করেন এতেই মঙ্গল হয়েছে মুশফিকের। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় নিজের বক্তব্যের প্রেক্ষিতে যুক্তিও দেন তিনি। আশরাফুলের ভিডিও বার্তা হুবহু তুলে ধরা হলো: লর্ডসে অভিষেকের সময় শুধু ব্যাটসম্যান হিসেবে অভিষেক হয়েছিল মুশফিকের। তবে ধীরে ধীরে সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানে পরিণত হয়েছেন।
প্রায় ১৬ বছর ধরে উইকেটকিপিং করছেন তিনি। এখন থেকে আর টি-টুয়েন্টিতে কিপিং করবেন না বলে দিয়েছেন। টেস্ট ক্রিকেটেও গত দু-তিন বছর তিনি কিপিং করছেন না। আমরা যেমন দেখেছি (কুমার) সাঙ্গাকারাকে কিপিং ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন। মুশফিক নিজের তিনটা ডাবল সেঞ্চুরির মধ্যে শেষেরটা করেছেন কিপিং ছাড়াই।’
‘অবশ্যই মুশফিকের এটা একটা প্রিয় জিনিস ছিল, কিপিং করা। সেটা টি-টুয়েন্টিতে আর করবেন না বলেছেন। টেস্ট ক্রিকেটেও আগে থেকেই করছেন না। তাই আমি এখন মুশফিকের কাছ থেকে ব্যাটিংয়ে আরও বেশি বেশি রানের আশা করব। এখনও তিনি অনেক রান করেন। এর থেকে আরও বেশি আশা করব।’
‘এখন তিনি ব্যাটিং নিয়ে বেশি সময় দিতে পারবেন। ফিল্ডিংটা উপভোগ করবেন। কিপিংয়ে একটা আলাদা চাপ থাকতো এবং আলাদা একটা পরিশ্রমও বটে। সেই জায়গা থেকে আমি মনে করি, এখন শুধু মনোযোগটা থাকবে ব্যাটিংয়ে।’ ‘অসাধারণ একজন খেলোয়াড় মুশফিক, কঠোর পরিশ্রমী।
দলের সেরা ব্যাটসম্যানের কিপিং করে আবার ব্যাটিং করাটা একটু কঠিনই বটে। আমি বলবো, এখন কিপিং না করাটা একটু স্বস্তিদায়ক হবে। আরও ৫-৬ বছর তিনি ক্রিকেট খেলবেন আশা করি। সেই জায়গায় আমরা ব্যাটসম্যান মুশফিককে দেখবো।’ ‘নুরুল হাসান সোহান শুরু থেকে দলের সেরা উইকেটরক্ষক ছিল।
কিন্তু ব্যাটিংয়ের জন্য দলের নিয়মিত সদস্য হতে পারছিল না। এখন ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করায় তাকে নিয়মিত সদস্য করার চিন্তাভাবনা করছে টিম ম্যানেজম্যান্ট। সেই জায়গায়ই মুশফিক নিজে থেকে সরে গেছেন কিপিংটা ছেড়ে, শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)