ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
টি ২০তে মুশফিকের উইকেট কিপিং করা নিয়ে পাওয়া গেলো নতুন খবর
গত জিম্বাবুয়ে সিরিজে মাঝপথে মুশফিক ফেরার পর ওই সিরিজে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত উইকেটকিপিং করার পর জাতীয় দলে এসেও স্ট্যাম্পের পেছনে দায়িত্বটা সামাল দিচ্ছেন বেশ ভালোভাবেই।
তবে সোহান সাম্প্রতিক সময়ে দলে আসার আগে মুশফিক উইকেটরক্ষক হিসেব দায়িত্ব পালন না করলে লিটন দাসকে দেখা যেত গ্লাভস হাতে। যার ব্যতিক্রম ঘটেছে নিউজিল্যান্ড সিরিজে এসে। অস্ট্রেলিয়া সিরিজ কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে টি-টৈয়েন্টি সিরিজে লিটন দলের সাথে না থাকায় সেখানে দায়িত্বে ছিলেন সোহান। তাই নিউজিল্যান্ড সিরিজে এসে লিটন মুশফিক দুজনেই দলে প্রবেশ করায় প্রশ্ন উঠেছিল গ্লাভস হাতে থাকছেন কে?
এমন প্রশ্নের জবাবে টাইগারদের হেড কোচ জানিয়েছিলেন প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করার পর পরের দুই ম্যাচে মুশফিক কিপিং করবেন। এরপর যে ভালো করবেন তিনি কিপিং করবেন শেষ ম্যাচে।
কোচের এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছিল খানিকটা। যেখানে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সরাসরি বলেছিলেন এমন ঘটনা মুশফিকের জন্য অপমানজনক। যার প্রমান মিলেছে কিউইদের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে সোহানকে গ্লাভস হাতে দেখে।
কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষ টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে আর কখনও গ্লাভস হাতে দেখা যাবে না মুশফিককে।
ডমিঙ্গো বলেন, ‘’মুশফিকের সাথে কথা বলার পর সিদ্ধান্তে পরিবর্তন আসে। দ্বিতীয় ম্যাচের পর থেকে তারই উইকেট কিপিং করার কথা ছিল। মুশফিক আমাকে বলেছে সে টি-টোয়েন্টিতে আর কখনো কিপিং করতে চায়না।’’
মুশফিক এই ফরম্যাটে আর কিপিং করতে না চাওয়ায় সোহানের দিকেই ফোকাস রাখতে হবে বলেও জানিয়েছেন ডমিঙ্গো। তিনি আরও বলেন, ‘’আমাদের সামনে এগোতে হবে। আমি মনে করিনা মুশফিক এই ফরম্যাটে কিপিং করতে আর ইচ্ছুক। সুতরাং আমাদের সোহানের দিকে ফোকাস করতে হবে। এবং যথাসম্ভব তাকেই এই দায়িত্ব দিতে যাচ্ছি।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)