ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো ভারত ও ইংল্যান্ডের ম্যাচ
প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ২৯০ রান। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় কোহলিরা। রোহিত শর্মার সেঞ্চুরি ও অন্যান্যদের সুষম ব্যাটিংয়ে ৪৬৬ রান করে দলটি। আর তাতে ইংল্যান্ডের জয়ের টার্গেট দাড়ায় ৩৬৮ রান।
এ লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার ম্যাচের চতুর্থ দিন শেষে ইংল্যান্ড করেছিল বিনা উইকেটে ৭৭ রান করে। আজ শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৯১ রান। হাতে ছিল দশ উইকেট। কিন্তু ইংল্যান্ড অল আউট হয়ে যায় ২১০ রানে।
চতুর্থ দিন শেষে ররি বার্নস ৩১ ও হাসিব আহমেদ ৪৩ রানে ছিলেন অপরাজিত। শেষ দিনের শুরুটা দারুণ তাদের। দুজনই করেন ফিফটি। দলীয় ১০০ রানে বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। শার্দুল ঠাকুরের বলে রিশব পন্থের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৫০ রান করা বার্নস।
ওপেনিং জুটির ভাঙনের পর ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দলীয় ১২০ রানে আউট হন ডেভিড মালান। ৩৩ বলে ৫ রান করে তিনি রান আউটের শিকার। ফিফটি করে বিদায় নেন আরেক ওপেনার হাসিব হামিদ (৬৩)। রান করার চেয়ে বল খরচের দিকে মনোযোগ বেশি ছিল ইংলিশ ব্যাটসম্যানদের। তারপরও রক্ষা হয়নি।
অধিনায়ক জো রুটও মন দিয়েছিলেন সে ধারায়। এক প্রান্ত তিনি আগলে রাখলেও পারেনি সতীর্থরা। দুই অঙ্কের রান ছোয়ার আগেই বিদায় নেন ওলে পোপ (১১ বলে ২ রান)। জনি বেয়ারস্টো ও মঈন আলী রানের খাতাই খুলতে পারেননি। মিডল অর্ডারে এই ধসের কারণেই মূলত লড়াই থেকে ছিটকে যায় ইংল্যান্ড।
৪৭ বলে ১৮ রানের ধৈযশীল ইনিংস খেলে বিদায় নেন বোলার ক্রিস ওকস। পরে দুই বোলার ওভারটন ও রবিনসন প্রতিরোধের চেষ্টা করলেও লাভ হয়নি। জেমস অ্যান্ডারসনের উইকেট নিয়ে ইংলিশ ইনিংসে সমাপ্তি টানেন ভারতীয় পেসার উমেশ যাদব। ৩২ বলে ১০ রানে অপরাজিত থাকেন রবিনসন। ২৯ বলে ১০ রান করেন ওভারটন।
ভারতের হয়ে বল হাতে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন উমেশ যাদব। দুটি করে উইকেট পান বুমরাহ, জাদেজা ও শার্দুল ঠাকুর। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)