ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনাকে যে উপাধি দিলো ব্রাজিলের সংবাদমাধ্যম
বাকবিতণ্ডা ও হাতাহাতির কারণে মাত্র ৬ মিনিটের মাথায় পণ্ডই হয়ে গেল ম্যাচ! তবে এই হাতাহাতি কিন্তু দু’দলের খেলোয়াড়দের মাঝে হয়নি, বরং ব্রাজিলের ফেডারেল স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা- আনভিসা আর্জেন্টিনার ৪ চার খেলোয়াড়ের মাঠে থাকা নিয়ে আপত্তি জানালে আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে স্বাস্থ্যকর্মীদের বচসা দেখা দেয়।
সেটিই রূপ নেয় হাতাহাতি-ধাক্কাধাক্কিতে। ব্রাজিলের মাটিতে এ কেলেঙ্কারির জন্ম হলেও ব্রাজিলেরই প্রধান সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে ‘বৈশ্বিক লজ্জা’ হিসেবেই দেখছে। যদিও এ জন্য আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ‘মিথ্যুক’ বলে তাঁদের কাঁধে দোষ চাপাচ্ছে ব্রাজিলের সংবাদমাধ্যম।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর শিরোনামে ‘বৈশ্বিক লজ্জা’, তবে সংবাদমাধ্যমটি প্রশ্ন করেছে, ‘কোয়ারেন্টিন না করায় এসব খেলোয়াড়কে যদি ব্রাজিলে থাকার অনুমোদন না-ই থাকে, তাহলে তারা কীভাবে হোটেলে থাকলেন, ঘোরাফেরা করলেন এবং অনুশীলনে গেলেন?’
আরও বলা হয়, প্রিমিয়ার লিগের চার খেলোয়াড় ইংল্যান্ড থেকে ব্রাজিলে আসায় কোয়ারেন্টিন এড়াতে ‘ভুয়া’ হলফনামা জমা দেন। ব্রাজিলের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘ইউওএল’-এ কলামিস্ট ডিয়েগো গার্সিয়া এককাঠি এগিয়ে লিখেছেন, ‘এই মহামারিতে ফুটবল নিয়ে সবচেয়ে বড় কেলেঙ্কারির জন্ম দিয়েছে আর্জেন্টাইন মিথ্যুকরা।’
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোও দুষেছেন আর্জেন্টিনার চার খেলোয়াড়কে। কাল তাঁর টুইট, ‘আর্জেন্টাইনরা চাতুরি করেছে। জেনেশুনেই ব্রাজিলের আইন ভেঙেছে, আনভিসাকে কিছু টের পেতে দেয়নি। ইংল্যান্ড থেকে তারা চার খেলোয়াড়কে এনেছে। ম্যাচের আগে পুলিশকে তাই তদন্ত করতে হয়েছে, কারা নিয়ম মানেনি। আর্জেন্টিনার চরম শাস্তি হওয়া উচিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল