ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে ১২০ নিউজিল্যান্ডে ১৮০
তারপরও যেন স্বস্তির নিশ্বাস ফেলছে কিউই শিবির। কারণ দেড়ি করে হলেও বাংলাদেশে কত রান করলে ম্যাচ জেতা সম্ভব তা সম্পর্কে ধারণা পেয়েছে টম ল্যাথামের দল। সিরিজে নিউজিল্যান্ডের প্রথম জয়ে বড় অবদান হেনরি নিকোলসের। রোববার ইনিংসের ১১ ওভারের মধ্যে মাত্র ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা।
সেখান থেকে শেষ পর্যন্ত ১২৮ রানের সংগ্রহ পায় তারা। ষষ্ঠ উইকেটে টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৬৬ রান যোগ করেন নিকোলস। লম্বা সময় উইকেটে থাকার পর তিনি জানিয়েছেন, বাংলাদেশের উইকেটে ১২০ রান মানে নিউজিল্যান্ডের কন্ডিশনে ১৮০ রান করার সমান।
ভার্চুয়াল প্রেস কনফারেন্সে নিকোলস বলেছেন, ‘এখানে (বাংলাদেশ) কন্ডিশন পুরোপুরি ভিন্ন এবং কঠিন। এখানে আসার আগেই এটা আমরা জানতাম। আমার মতে, এখানে টি-টোয়েন্টি খেলার একটা আলাদা ধাঁচ রয়েছে। এখানের ১২০-১৩০ রান আমাদের দেশে ১৮০ রানের সমান।
আমার কাছে বিষয়টা হলো মিডল অর্ডারে নেমে সেরা পথটা খুঁজে নেয়া। গতকাল (রোববার) আমি ও টম (লাথাম) মিলে কিছু সময় ধরে ইনিংস গড়ার কাজ করেছি।’ ‘শেষ পর্যন্ত পার স্কোর দাঁড় করাতে পারাটা ভালো ছিলো। আমাদের টপঅর্ডারে যারা আছে, তারা জানে এখানে দেশের কন্ডিশন থেকে ভিন্ন থাকবে সব।
দেশে শুরু থেকেই আগ্রাসী খেলা যায়। যেখানে তারা (পাওয়ার প্লেতে) ৭০-৮০ রান করে ফেলতে পারে। কিন্তু এখানে সেটা ৩০ বা ৪০ হতে পারে। রোববার ফিন (অ্যালেন) যেভাবে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেছে, তাতে সবাই একটা আত্মবিশ্বাস পেয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)