ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অঘোষিত ‘ফাইনালে’ শক্তিশালী দল নিয়ে মুখোমুখি শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা
গত আট বছরে আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিততে পারেনি শ্রীলংকা। সর্বশেষ ২০১৩ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো শ্রীলংকা। পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো লংকানরা। এরপর চারবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেও জিততে পারেনি লংকানরা।
তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশন নিয়ে এবার ঘরের মাঠে খেলতে নামে শ্রীলংকা। সিরিজের শুরুটা দারুন ছিলো লংকানদের। প্রথম ম্যাচেই ১৪ রানের জয় তুলে নেয় তারা। ওপেনার আভিস্কা ফার্নান্দোর সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩শ রান করে শ্রীলংকা। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৮৬ রান করে।
তবে দ্বিতীয় ম্যাচেই সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘিœত ম্যাচে প্রথমে ব্যাট হাতে নেমে ৪৭ ওভারে ৬ উইকেটে ২৮৩ রান করে প্রোটিয়ারা। ওপেনার জানেমান মালান ১২১ রান করে। এরপর বৃষ্টির কারনে ৪১ ওভারে ২৬৫ রানের লক্ষ্য পায় শ্রীলংকা। কিন্তু দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসির ঘুর্ণিতে পড়ে ১৯৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। শামসি ৪৯ রানে ৫ উইকেট নেন।
প্রথম দুই ম্যাচের পারফরমেন্সে খুশি শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ জিততে চান তিনি, ‘সিরিজে ১টি করে জয়-হার থাকলেও, দলের পারফরমেন্সে আমি খুশি। এই পারফরমেন্স ধরে রেখে সিরিজ জিততে চাই আমরা। ২০১৩ সালের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারিনি। এবার সিরিজ জিততে চাই আমরা।’
দক্ষিণ আফ্রিকা ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজ বলেন, ‘সিরিজে পিছিয়ে পড়েও আমার লড়াইয়ে ফিরেছি। এবার শেষ ম্যাচেও ভালো খেলতে চাই এবং সিরিজ জিততে চাই। আট বছর ধরে শ্রীলংকার কাছে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখতে চাই।’
এখন পর্যন্ত শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ৭৯টি ওয়ানডে খেলেছে। দক্ষিণ আফ্রিকার জয় ৪৫টি, শ্রীলংকার ৩২টি। বাকী ১টি টাই ও ১টি পরিত্যক্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)